1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
৩ টাকার ভাড়া নিয়ে তর্ক: চলন্ত গাড়ি থেকে ফেলে স্কুল শিক্ষকের পা পিষে দিল চালক - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

৩ টাকার ভাড়া নিয়ে তর্ক: চলন্ত গাড়ি থেকে ফেলে স্কুল শিক্ষকের পা পিষে দিল চালক

  • আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪৬৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামে ভাড়া নিয়ে তর্কের জেরে চলন্ত গাড়ি থেকে ফেলে পা পিষে দেয় চালক

বাড়তি ভাড়া নিয়ে প্রতিবাদ করাটাই যেন কাল হলো স্কুল শিক্ষক রহমত উল্লাহর।প্রতিদিন যে দুই পায়ে ভর করে স্কুলের ছোট ছোট বাচ্চাদের অধিকারের কথা শেখাতেন আজ হয়তো সেই প্রতিবাদের খেসারত দিতে হতে পারে এক পা হারিয়ে।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমত উল্লাহকে ভাড়া নিয়ে তর্ক বিতর্কের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বাসটির হেলপার। শুধু ফেলে দিয়েই ক্ষান্ত হননি তারা উল্টো গাড়ি দিয়ে পিষে দিয়েছে তার পা।

গতকাল (২৭ নভেম্বর) শনিবার দুপুরে বটতলী পুরাতন স্টেশনের বাসস্টপে এ ঘটনা ঘটে। এতে ওই শিক্ষকের পা, হাত ও মুখে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে সহকর্মীরা জানিয়েছেন, রহমত উল্লাহর পায়ের অবস্থা গুরুতর। হয়তো আঘাত পাওয়া পা কেটে ফেলতে হতে পারে।

রহমত উল্লাহর সহকর্মী মো. মিজানুর রহমান বলেন, রহমত উল্লাহ সদরঘাট এলাকার পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট) প্রশিক্ষাণার্থী। অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে পিটিআই এ আসা যাওয়া করতেন।

প্রতিদিনের মতন শনিবার সকালেও অক্সিজেন এলাকা থেকে বাসে করে পিটিআই যাওয়ার জন্য ওই বাসে উঠেন। বাসের হেলপার ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করে। এ ঘটনার প্রতিবাদ করেন স্কুল শিক্ষক রহমত উল্লাহ। এ নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তিনি স্টেশন রোডের বটতলি এলাকায় নেমে যেতে চাইলে তাকে নামতে না দিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। তারপর চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পায়ের ওপর দিয়ে চালিয়ে দেয় বাস। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে সিএসসিআরে নিয়ে গেলে ডাক্তার না পাওয়ায় আবার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ডিউটি অফিসার সেতু বলেন, এমন একটি ঘটনা আমরা পেয়েছি। আহত ব্যক্তির সহকর্মীরা অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছেন। ঘটনাস্থলে আমাদের অফিসার গিয়েছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মামলা বা জিডি হয়েছে কিনা এমন প্রশ্নে বলেন, না এখনও কিছুই হয়নি। তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।

এরআগে ১৩ নভেম্বর শুক্রবার রাতে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় নগরের ইস্পাহানি মোড়ে এক যাত্রীকে বাস থেকে লাথি দিয়ে সড়কের মাঝে ফেলে পালায় ১০ নম্বর রুটের একটি বাস। পরে ওই যাত্রীকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা ৯৯৯ এ ফোন দিলে টাইগার পাস মোড়ে বাসটিকে আটকায় পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ ওই বাস-চালক ও হেলপারকে গ্রেপ্তার করে।

এর ও আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের জিইসিতে বাস ভাড়ার ১ টাকা কম বেশি নিয়ে বাকবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে জসিম উদ্দিন (৪৫) নামের এক যাত্রীকে হত্যা করে একই রুটের বাস হেলপার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews