1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মেহেন্দিগঞ্জে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামালসহ দুর্ধর্ষ নৌ-ডাকাত আটক। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামালসহ দুর্ধর্ষ নৌ-ডাকাত আটক।

  • আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪০০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম /মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ডাকাতিকালে নৌ-পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামালসহ ডাকাত দলের সদস্য জসিমউদ্দিন আটক। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশন অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন। সোমবার (২৬ অক্টোবর ) সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় কুখ্যাত ডাকাত জসিম উদ্দিনকে আটক করা হয়।

আটক নৌ ডাকাত মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধলু হাওলাদারের ছেলে। এব্যাপারে, মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ স্টেশনের নৌ-পুলিশের ইনচার্জ ফারুক হোসেন জানান, আজ (২৬ অক্টোবর ) ভোর থেকে কুখ্যাত ডাকাত জসিম উদ্দিনসহ ১০-১২ সদস্যের একদল ডাকাত গজারিয়া নদীতে বালুবাহী বলগেড সহ বিভিন্ন নৌযানে ডাকাতি করছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এসময় নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌ ডাকাত দলের সরদার আন্তঃজেলা ডাকাত নাঈম দেওয়ান ও তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় ধাওয়া করে ডাকাত দলের সদস্য জসিম উদ্দিনকে আমাদের নৌ-পুলিশ কাজীরহাট থানাধিন জয়নগর ইউনিয়ন থেকে আটক করে। এসময় অন্য ডাকাতরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের নৌযান থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার ও ডাকাতি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। উদ্ধার করা হয়, ডাকাতিতে ব্যবহিত ৩টি দা, ১টি কুড়াল এবং ডাকাতির ৫টি মোবাইল ও নগদ ৫হাজার টাকা। এছাড়াও ডাকাতিতে ব্যবহ্রিত ১টি ট্রলার।

অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করা হয়, গজারিয়াসহ বিভিন্ন নদী, ভাষানচর ইউনিয়নের বাগরজা, দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন ও জয়নগর ইউনিয়নে। এই ঘটনায় এমভি শুকরিয়া নামক বলগেটের মালিক মোঃ স্বপন বাদী হয়ে কাজীরহাট থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। জানা গেছে ঘটনার দিন বাদীর বলগেটটি রাজবাড়ীর দৌলতদিয়া থেকে বালু ভর্তি করে বরিশাল যেতে ছিলেন। পথিমধ্যে গজারি নদীতে ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে মোবাইলসহ নগদ টাকা নিয়ে যায়।

আটককৃত জসিমউদ্দিন প্রাথমিকভাবে ডাকাতির সাথে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। এর আগেও গত ৮-৭-২০২১ সালে এমন আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও ওই এলাকায় একের পর এক ডাকাতি, প্রশাসনের উপর হামলা, খুন ধর্ষনের মত ভয়াবহ অপরাধ প্রবনতা ঘটেই চলছে। তবে নৌ-পুলিশের ভাষ্যমতে সেখানে জলভাগে এবং স্থলভাগে যৌথ অভিযান না হলে ডাকাতির ঘটনা রোধ করা যাবে না, শুধু মাত্র নৌ-পুলিশের একক প্রচেষ্টায় ডাকাতি নিরোধ করাও কঠিন হয়ে পড়বে। ওই ডাকাত দলের সরদার নাঈম দেওয়ানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ২০ টির ও বেশী ডাকাতির মামলা রয়েছে উল্লেখ করেন নৌ-পুলিশের ইনচার্জ। তিনি আরও জানান, আটক ডাকাত জসিম উদ্দিনসহ অভিযুক্তদের বিরুদ্ধে কাজীরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। নৌ ডাকাত প্রধান নাঈম দেওয়ান ও সহযোগীদের আটকের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ানের বিরুদ্ধে, ডাকাতি ছাড়াও খুন ও ধর্ষনের অভিযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews