1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে সময় টিভির পরিচয় দানকারী প্রতারক আটক - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

বরিশালে সময় টিভির পরিচয় দানকারী প্রতারক আটক

  • আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৭২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালে সময় টিভির পরিচয় দিয়ে চাঁদাবাজি ও পুলিশের কাছে তদবির করার অভিযোগে এক প্রতারককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।

আজ সোমবার দুপুরে নগরীর কালিবাড়ী রোডস্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে হাজির হয় জনৈক মুজাহিদ শুভ পরিচয়দানকারী একজন ব্যক্তি। নিজেকে সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে গত ১৩ আগস্ট আটককৃত একটি মোটরসাইকেল ছেড়ে দেবার অনুরোধ করেন তিনি।

এসময় উপস্থিত পুলিশ সদস্যদের কাছে তাঁর আচরণ সন্দেহ জনক মনে হলে আটককৃত মোটরসাইকেলের মূল মালিককে খবর দেয় ট্রাফিক পুলিশের সদস্যরা। পরবর্তীতে জানা যায় সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তির আসল নাম বিশ্বজিৎ কর্মকার এবং তিনি মোটরসাইকেল ছাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা লোপাট করেছে। এছাড়া বিশ্বজিৎ কোন গণমাধ্যমের সঙ্গে জড়িত নয় বলেও নিশ্চিত হয় পুলিশ।

এ ব্যাপারে আটককৃত মোটরসাইকেল মালিক সজিব নন্দী জানান, বিশ্বজিৎ আর সে পূর্ব পরিচিত। পুলিশের কাছ থেকে মোটরসাইকেল ছাড়িয়ে দেবার কথা বলে কয়েক দফায় তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেয় বিশ্বজিৎ। কিন্তু দুই মাস অতিবাহিত হলেও মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয় নি।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) খলিলুর রহমান বলেন, ‘আটককৃত প্রতারক নিজের নাম – পরিচয় লুকিয়ে নিজেকে সময় টিভির সাংবাদিক হিসেবে উপস্থাপন করেন এবং জব্দকৃত মোটরসাইকেল ছেড়ে দেবার জন্য অনৈতিকভাবে অনুরোধ করতে থাকেন’৷ বিশ্বজিৎকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আর অভিযুক্ত বিশ্বজিৎ বলেন, ‘আমি সময় টিভি এবং সাংবাদিকদের শ্রদ্ধা করি। কিন্তু আমার কোন উপায় ছিল না। মোটরসাইকেল ছাড়িয়ে দেয়ার কথা বলে ২০ হাজার টাকা নিয়েছি।যেটা আমার উচিত হয় নি’।

এ ব্যাপারে সময় টিভির বরিশাল ব্যুরো রিপোর্টার শফিক মুন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সময় টিভির গ্রহণযোগ্যতা ও সুনাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি এ ধরণের প্রতারণার চেষ্টা চালায়।এরকম কোন ঘটনা কারো নজরে নজরে আসলে সময় টিভির বরিশাল ব্যুরো প্রধানকে জানানোর অনুরোধ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews