1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক পণ্য পরিবহণ ধর্মঘট প্রত্যাহার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক পণ্য পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পণ্য পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে দুই সংগঠন। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সংগঠন দুটির নেতারা ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করেন।

তারা জানান, তাদের বেশির ভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি দাবি মেনে নেওয়ার বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার। তাই তারা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার এ ধর্মঘট শুরু হয়। এদিকে ধর্মঘট প্রত্যাহারের পর পণ্যবাহী পরিবহণ চলাচলের মধ্য দিয়ে পুরোনো চেহারায় ফিরেছে চট্টগ্রাম বন্দর। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তারা ১৫টি দাবিদাওয়া আমাদের কাছে পাঠিয়েছিলেন। একটা কর্মসূচিও (৭২ ঘণ্টার কর্মবিরতি) দিয়েছিলেন।

সভায় আমরা তাদের দাবিদাওয়াগুলো শুনেছি। তারা যথাযথভাবে আমাদের কাছে উত্থাপন করেছেন। যে দাবিগুলো তাৎক্ষণিক বা এখনই বাস্তবায়ন করা উচিত বলে আমরা মনে করেছি, সেগুলোর ক্ষেত্রে বলেছি-আমরা ব্যবস্থা নিচ্ছি। যেগুলো মনে করেছি সময় লাগবে, আমাদের সচিব মহোদয়রা নোট নিয়েছেন এবং তাদের মন্ত্রণালয় থেকে সেগুলোর ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ড্রাইভিং লাইসেন্স প্রসঙ্গ। সেটার বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান একটি টাস্কফোর্স গঠন করে যত তাড়াতাড়ি সম্ভব সেটি সমাধান করবেন বলে জানিয়েছেন। অন্যান্য যে দাবি ছিল, তা নিয়ে দীর্ঘ আলোচনায় তারা সন্তুষ্ট হয়েছেন। তারা যেসব কর্মসূচি ঘোষণা করেছেন, সেগুলো প্রত্যাহার করে নিচ্ছেন।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির সাংবাদিকদের বলেন, দীর্ঘ সময় অনুষ্ঠিত বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে। আমাদের ১৫টি দাবির মধ্যে শুধু আয়কর বাড়ানোর বিষয়টি সমাধান হয়নি। অন্য সব দাবি মানা হয়েছে। আমাদের কর্মবিরতি প্রত্যাহার করেছি। এখন থেকে সব পরিবহণ মালিক-শ্রমিক কাজে নামবে।

ট্রাক ও কাভার্ড ভ্যানের আগাম আয়কর নেওয়া বন্ধ করা, চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করাসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার ধর্মঘট শুরু হয়। ৭২ ঘণ্টার এই ধর্মঘট শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলার কথা ছিল। ধর্মঘটের মধ্যে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা চললেও ট্রাক-কাভার্ড ভ্যান না থাকায় বন্দর থেকে পণ্য পরিবহণে অচলাবস্থার সৃষ্টি হয়।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের আইজি বেনজীর আহমেদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, অর্থ মন্ত্রণালয়, হাইওয়ে পুলিশ প্রতিনিধি এবং মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রম ব্যুরো জানায়, বুধবার দুপুরের পর বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে প্রায় ৩৪ ঘণ্টা পর বন্দর থেকে পণ্য পরিবহণে অচলাবস্থা কাটতে শুরু করে। বিকাল ৪টা থেকে পণ্যবাহী গাড়ি চট্টগ্রাম বন্দরে আসা-যাওয়া শুরু হয়। এরপর বন্দরের এনসিটি ও সিসিটিতেও চলাচল শুরু হয় প্রাইম মুভার ও ট্রেইলরে কনটেইনার পরিবহণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews