1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সংগঠক আনিসুর রহমানের দাফন সম্পন্ন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সংগঠক আনিসুর রহমানের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম ইউসুফ আলী সৈকত //

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬৯’র আন্দোলনের বিপ্লবী নেতা, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ১৯৬৬-১৯৭২ মেহেন্দিগঞ্জের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী, মেহেন্দিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আ’লীগ নেতা সরদার আনিসুর রহমান’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সংরক্ষিত পাতারহাট বন্দরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়। পাতারহাট থানা আব্দুল্লাহপুর জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার সকাল ১০ টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। প্রশাসনের কর্মকর্তারা, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাজায়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে একজন মহান মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদকে হারালো। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। দলের পক্ষ থেকে আ’লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধানিবেদন করেন। উল্লেখ শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় শেষঃনিশ্বাস ত্যাগ করেন বীরমুক্তিযোদ্ধা সরদার আনিছুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews