চট্টগ্রাম নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন, অসহায় ১ হাজার ৭২৭ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ রবিবার (২৯শে আগস্ট) এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী তুলে দেন।
খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ কেজি তেল।এ সময় জেলা প্রশাসক বলেন, চলমান করোনাকালীন সময়ে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। এতে করে লোকজন কষ্টে দিনযাপন করছে। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যাতে এই ক্রান্তীকালীন সময়ে কেউ অভুক্ত না থাকে সে বিষয়ে সজাগ থাকতে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মতি অসহায় মানেুষের পাশে খাদ্য ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভলান্টিয়ার হিসেবে জেলা প্রশাসনকে সহায়তা করেন তৃণমূল নাট্যদল, বেকার যুব ফাউন্ডেশন, সিপিপি, সার্ক মানবাধিকার সংস্থা, রেড ক্রিসেন্ট, বেটার ফিউচার বাংলাদেশ, পূর্বাশার আলো, শ্বাস ও এমএ ফাউন্ডেশন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply