1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১৫দিন আগেই প্রকাশ্যে কেনা-বেচাঃ মৎস্য অফিসের নাটকীয় অভিযান! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১৫দিন আগেই প্রকাশ্যে কেনা-বেচাঃ মৎস্য অফিসের নাটকীয় অভিযান!

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৪৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী):

প্রত্যক্ষদর্শীদের দাবী, জব্দকৃত ট্রলারে ৫ হাজারেরও বেশি ইলিশ মজুদ ছিল। তা জব্দ তালিকায় দেখানো হয়নি।

মৎস্য শিকার ও আহরন নিষেধাজ্ঞার শেষদিকে আলিপুর মৎস্য বন্দরে ২ ট্রলার মালিককে জরিমানা।

সমুদ্রে ৬৫ দিনের অবরোধের শেষদিকে এসে পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দরে ২২ জুলাই (বৃহস্পতিবার) রাতে উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে দুটি মাছধরা ট্রলার জব্দ করে।
ট্রলার মালিক ও আড়তদার আবুল হোসেন কাজীকে নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

মৎস্য অফিসের গভীর রাতে কাউকে না জানিয়ে তড়িগড়ি করে জরিমানা ও মাছ নিলাম অভিযানকে নাটকীয় অভিযান বলে দাবী বন্দর ব্যবসায়ীদের মধ্যে অনেকেরই।

আলীপুর মৎস্য বন্দর ব্যবসায়ীদের সুত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১৫দিন আগেই শত শত মাছ ধরা ট্রলার সমুদ্রে মাছ শিকারে নেমেছে। প্রকাশ্যে আড়দে মাছ কেনাবেচা হচ্ছে। এসব মাছ দেশের বিভিন্ন স্থানে পরিবহন যোগে বাজারজাতও হচ্ছে। বরফকল গুলো বরফ উৎপাদন করছে। সরকারের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এমন অবৈধ কর্মযজ্ঞ চলে আসছে প্রকাশ্যে। নিষেধাজ্ঞা শেষ হবার ঠিক ১দিন আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা অভিযানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এসময় জব্দকৃত মাছ ৬হাজার নয়শত টাকা নিলামে বিক্রি নিয়ে প্রশ্ন ওঠে।

কুয়াকাটা- আলীপুর মৎস্য আড়তদার ও ট্রলার মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বলেন, আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে অনেক আড়দেই ইলিশ বেচা কেনাসহ প্রকাশেই বাজারজাত হচ্ছে। বরফকলগুলোতে বরফ উৎপান চলছে। যা প্রশাসন, সাংবাদিক সকলেই অবগত রয়েছে। মৎস্যবিভাগ তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বৃহস্পতিবার রাতে মাত্র দু’টি ট্রলারে অভিযান চালানো এটা নাটক ছাড়া আর কিছুই নয়।

নাম প্রকাশ না করার শর্তে আলীপুর বন্দরের একাধিক ব্যবসায়ীরা জানান, ওই রাতে অনেক ট্রলারই ঘাঁটে এসে মাছ বেচাকেনা করেছে। তারা আরও জানান,আলীপুর-মহিপুর বন্দরের কয়েকশত মাছধরা ট্রলার ১৫দিন আগে থেকেই সমুদ্রে মাছ শিকার করছে। মৎস্য কর্মকর্তাদের সাথে সখ্যতার মাধ্যমেই এসব হচ্ছে এ বন্দরে। এসব অবৈধ কর্মকান্ডকে বৈধতা দিতেই অবরোধ শেষ হবার ১দিন আগে মৎস্যবিভাগের এমন অভিযানকে নাটকীয় অভিযান ছাড়া কিছুই নয় বলে তাদের দাবী।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সমুদ্র থেকে মাছ শিকার করে মৎস্যবন্দরে আসার পর এলমা আক্তার-২ এর মালিক আবুল হোসেন কাজীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার ট্রলারে প্রায় ৭০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। অপর একটি পরিত্যাক্ত ট্রলারে প্রায় ৫০কেজি মাছ উদ্ধার করে। উদ্ধারকৃত মাছ নিলামে ৬ হাজার নয়শ টাকায় বিক্রি করে সরকরি কোষাগারে জমা দেয় হয়েছে। অন্য কোন ট্রলারের খবর তাদের জানা নেই বলে এই কর্মকর্তা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews