বোয়ালখালীর সারোয়াতলীতে নগদ অর্থ ও ত্রান পেল ৫শ পরিবার।
আপডেট সময় :
শনিবার, ১০ জুলাই, ২০২১
৪৪৯
০ বার সংবাদটি পড়া হয়েছে
এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের বসবাসরত অসহায়-হতদরিদ্র ৫শ পরিবারের মাঝে (জন প্রতি ৫শ) টাকা করে প্রধানমন্ত্রী প্রদত্ত নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এই পরিবারগুলোর মাঝে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
বুধবার (০৭জুলাই) সকাল ১১টায় সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন প্রধানমন্ত্রী প্রদত্ত এই অর্থ তুলে দেন।
পরিষদের সচিব রহমত উল্লাহ সার্বিক সহযোগিতায় অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ইউপি সকল সদস্য সহ গন্যমান্যব্যক্তিগন।
এ সময় চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন সময়ে সমাজের অস্বচ্ছল কেউ যাতে অভুক্ত না থাকে, তা দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।
নির্দেশনা অনুযায়ী সমাজের কর্মহীন মানুষের পাশাপাশি বসবাসরত ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে।
যতদিন লকডাউন থাকবে ততদিন অসহায়-অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
উল্লেখ সম্প্রতি সারোয়াতলী ০৯ নং ওযার্ডে আগুন লেগে বিশ ঘর পুড়ে যায় প্রতি পরিবারের নগদ অর্থ সহায়তা ৩০ হাজার (পরিবার প্রতি ১৫শ )টাকা,৬শ কেজি (পরিবার প্রতি ৩০)কেজি চাউল প্রদান করা হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply