1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে আ.লীগের ১০ বিদ্রোহী প্রার্থীসহ ১৯ জনকে দল থেকে বহিষ্কার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশালে আ.লীগের ১০ বিদ্রোহী প্রার্থীসহ ১৯ জনকে দল থেকে বহিষ্কার

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫৯৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: 

বরিশাল জেলার ৬উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ১০ বিদ্রোহী প্রার্থীসহ (চেয়ারম্যান) ১৯ নেতাকর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১৯ জুন) বিকেল ৫টায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ ও ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান শরীফ, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ আলী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজেম আলী হাওলাদার, বরিশাল সদর উপজেলা কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইতালি শহিদ, বরিশাল জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন পান্না, বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাছের আহমেদ বাচ্চু, গারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তালুকদার, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মীর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির খান, ইসমাইল বেপারী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রব বেপারী।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করায় নির্বাচনে অংশ নেওয়া এবং নৌকার বিপক্ষের প্রার্থীকে সমর্থন দেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা কমিটি তাদের স্ব-স্ব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বহিষ্কৃতদের সাথে কোনপ্রকার যোগাযোগ বা নৌকাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, বরিশাল জেলার ৫০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইতিমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৪ জন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই ১৪টিতে শুধুমাত্র মেম্বরসহ বাকিগুলোতে চেয়ারম্যান ও মেম্বর সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইসকল ইউনিয়নে নৌকার প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ দলীয় নেতারা নির্বাচনে অংশ নিচ্ছেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews