1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
ঈদ ও করোনা সহায়তা হতদরিদ্রদের বরাদ্দ টাকায় দলীয় ভাগ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক

ঈদ ও করোনা সহায়তা হতদরিদ্রদের বরাদ্দ টাকায় দলীয় ভাগ

  • আপডেট সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৪৯২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ঈদ ও করোনাকালে বিশেষ ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) বরাদ্দের প্রায় অর্ধেক টাকা দলের লোকরা নিয়ে নিচ্ছে। বিশেষ ত্রাণ সহায়তায় দলকে কোটা দেওয়ার কোনো আইন না থাকলেও রাজশাহী জেলাসহ বিভাগের অধিকাংশ জেলায় এভাবেই চলছে সহায়তা ভাগাভাগি। বরাদ্দ থেকে হতদরিদ্রদের মাথাপিছু ৪৫০ টাকা করে দিতে বলা হয়েছে। আর করোনা সহায়তা মাথাপিছু ৫০০ টাকা।

এ ব্যাপারে রাজশাহী জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুল হক বলেন, এসব সহায়তা হতদরিদ্র মানুষদের জন্য। নির্বাচিত জনপ্রতিনিধিরাই এলাকা ভিত্তিতে বণ্টন করবেন গরিব মানুষদের মাঝে। কাউকে দলীয় কোটা দেওয়ার বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই।

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় বিশেষ ভিজিএফের ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা বরাদ্দ এসেছে। ৩০ এপ্রিল পৌর পরিষদের সভার সিদ্ধান্তক্রমে পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজুদ্দিন বিশ্বাসকে দলীয় কোটা হিসেবে ২ হাজার কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। এই কার্ড বাবদ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কোটায় ২ হাজার কার্ডের বিপরীতে ৯ লাখ টাকা পাবেন।

পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, দলীয় নেতারা তাদের কাছে কোটা চাইলে তারা পরিষদের সভা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নেতাদের কাছ থেকে দলীয় কার্ডের তালিকা পেলে তারা টাকা বুঝিয়ে দেবেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজুদ্দিন বিশ্বাস বলেন, তারা এখনো দলীয় তালিকা দেননি। তবে দলীয় কোটায় কার্ড পাওয়ার কথা তিনি স্বীকার করেন।

জানা গেছে, গোদাগাড়ী ও তানোর উপজেলার প্রতিটি পৌরসভা ও ইউপিতে বরাদ্দ হওয়া ভিজিএফ কার্ডের একাংশ দলীয় কোটা হিসেবে নিচ্ছেন স্থানীয় নেতারা। জেলার বাগমারা, পবা ও মোহনপুর, বাঘা ও চারঘাটেও ভিজিএফের দলীয় কোটা নিচ্ছেন ক্ষমতাসীন নেতারা।

একাধিক ইউপি চেয়ারম্যান নাম প্রকাশ না করে এই তথ্য জানিয়েছেন। তারা বলছেন তারা অসহায়। তাদের কিছু করার নেই। রাজশাহী জেলার একটি সিটি করপোরেশন, ১৪ পৌরসভা ও ৭১টি ইউনিয়নের জন্য ঈদ উপলক্ষ্যে বিশেষ সহায়তা হিসেবে মোট ৯ কোটি টাকা এসেছে। জনসংখ্যার অনুপাতে বরাদ্দ বণ্টন করা হয়েছে। অন্যদিকে করোনা সহায়তা হিসেবে এসেছে ৬০ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, তার ইউনিয়নে স্পেশাল ভিজিএফ এসেছে ১ হাজার ৬৬১টি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান দলীয় কোটায় ১০০টি নিয়েছেন। অন্যদিকে এমপি নিয়েছেন ৩০০টি। বাকি ১ হাজার ৩৬১টি কার্ড তিনি এলাকার গরিব মানুষদের মাঝে বিতরণ করছেন। দলীয় কোটার তালিকা পেলে তিনি টাকা বুঝিয়ে দেবেন।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ৪১ হাজার ২৫৫ কার্ডের বিপরীতে বরাদ্দ এসেছে ১ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা। পাশাপাশি মাথাপিছু ৫০০ টাকা করে করোনা সহায়তা এসেছে ৮ হাজার কার্ড। করোনা সহায়তা খাতে শিবগঞ্জে ৪০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।

অভিযোগে জানা গেছে, অধিকাংশ ইউনিয়নের বরাদ্দ থেকে শতকরা ১০ থেকে ২০ ভাগ কাটা হচ্ছে দলীয় কোটা। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল অসুস্থ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

নওগাঁর নজিপুর পৌরসভায় বরাদ্দকৃত ৪ হাজার ১ কার্ডের মধ্যে ১ হাজার কার্ড দলীয় কোটা হিসেবে দেওয়া হয়েছে। নজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাদেকুদ্দীন জানিয়েছেন তার ইউনিয়নে বরাদ্দকৃত স্পেশাল ভিজিএফের ৭০৩টি কার্ডের মধ্যে তিনি শতকরা ৩০ ভাগ দলীয় কোটা দিয়ে দিয়েছেন।

৫০০ করোনা কার্ডেরও ৩০ ভাগ দলীয় কোটা দিতে হয়েছে। সরকারি কোনো নির্দেশনা না থাকার পরও কেন দলীয় কোটা দিচ্ছেন জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সাদেকুদ্দীন বলেন, উপজেলা পরিষদের সভা থেকে তাদের মৌখিকভাবে দলীয় কোটা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়। ফলে তার মতো সব ইউপি চেয়ারম্যানই তা করতে বাধ্য হয়েছেন।

হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তায় দলীয় নেতাদের ভাগ বসানোর প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. হুমায়ুন কবীর যুগান্তরকে বলেন, এসব বিশেষ সহায়তা শুধু হতদরিদ্র ও গরিব মানুষদের জন্য। জনপ্রতিনিধিরাই তালিকা তৈরি করে দেবেন-এটাই সরকারি নির্দেশনা। কেন চেয়ারম্যান-মেয়ররা দলীয় কোটা দিচ্ছেন সেটা তারাই জানেন। কেউ তার কাছে এ নিয়ে অভিযোগ করেননি বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews