1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
শারীরিক অবস্থার উন্নতি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অপেক্ষায় পরিবার। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক

শারীরিক অবস্থার উন্নতি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অপেক্ষায় পরিবার।

  • আপডেট সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৭৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ
ভিসার আবেদন বিবেচনা করবে যুক্তরাজ্য * বিকল্প হিসাবে পছন্দ সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি আরব
খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তারা জানান, চেয়ারপারসনের অক্সিজেনের মাত্রা ওঠানামা করলেও আগের তুলনায় এর চাহিদা হ্রাস পেয়েছে। আগে যেখানে ৩-৪ লিটার অক্সিজেন প্রয়োজন হতো সেখানে বর্তমানে এক লিটার লাগছে। এ সাপোর্ট নিয়ে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল ১০০ শতাংশ। শুক্রবার বিকাল ৫টায় তার রক্তচাপ ছিল ১২০/৮০, শ্বাস-প্রশ্বাসের হার প্রতি মিনিটে ১৫-২০ থাকে। এদিকে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তার পরিবার ও বিএনপি। খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন, ভিসাসহ আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। যাতে অনুমতি পেলে যে কোনো মুহূর্তে তাকে বিদেশে নেওয়া যায়। পরিবারের পক্ষ থেকে তাকে যুক্তরাজ্যে নেওয়ার জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। বিকল্প হিসাবে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সৌদি আরবকে বিবেচনায় রেখেছেন তারা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে শুক্রবার রাতে তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, তিনি এখনো সিসিইউতে আছেন। চিকিৎসকরা সকালে তাকে দেখেছেন এবং পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড আগের চিকিৎসাই অব্যাহত রেখেছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। ডা. জাহিদ আরও বলেন, বিদেশে নেওয়ার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কীভাবে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে তা সরকারের বিষয়। বিমানে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া এখন একটি স্বনামধন্য হাসপাতালে এবং স্বনামধন্য চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন আছেন। বিদেশে যাওয়ার অনুমতির আবেদন করা হয়েছে। এ অবস্থায় অনুমতি পেলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানাবে।
বৃহস্পতিবার খালেদা জিয়ার রক্তসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে, ফুসফুসের পানির জমাও কমে গেছে। কমেছে বুকের ব্যথাও। করোনা-পরবর্তী খালেদা জিয়ার কিডনি সচল রাখতে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন। তার ডায়াবেটিস এখন প্রায় নিয়ন্ত্রণে। এখন তিনি স্বাভাবিক খাবারও খাচ্ছেন।
খালেদা জিয়ার ভিসার আবেদন যুক্তরাজ্য বিবেচনা করবে : খালেদা জিয়ার ভিসার আবেদন যুক্তরাজ্য বিবেচনা করবে বলে জানা গেছে। যদিও প্রক্রিয়াগত কারণে ভিসা পেতে কিছুটা বিলম্ব হতে পারে। বর্তমানে ভিসা প্রক্রিয়া করার প্রতিষ্ঠান ভিএফএস বন্ধ আছে। রোববার কিংবা সোমবার ভিএফএস খোলা হবে। এরপর ভিসা প্রক্রিয়া হতে পারে। জানতে চাইলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের একজন মুখপাত্র শুক্রবার যুগান্তরকে বলেন, কোনো ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে আমরা মন্তব্য করি না। যদি খালেদা জিয়া ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে বিষয়টি যুক্তরাজ্য সরকার বিবেচনা করে দেখবে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভিএফএস গ্লোবাল (বাংলাদেশ) লিমিটেডের কার্যক্রমকে জরুরি পরিষেবা হিসাবে বিবেচনা করে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক অবিলম্বে চালু রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী রবি বা সোমবার এ সংস্থা কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।
বিদেশে নিতে সরকারের অনুমতির অপেক্ষায় পরিবার : খালেদা জিয়ার বিদেশ যাওয়ার জন্য অনুমতির ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দু-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশাবাদী তার পরিবার ও বিএনপি। বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তার আবেদনটি পেয়েছি। যাচাই শেষে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইনমন্ত্রী বলেন, আশা করছি আগামী কার্যদিবসের (রোববার) মধ্যে সিদ্ধান্ত জানাতে পারব। যেহেতু তিনি অসুস্থ তাই যথাশিগগিরই এটা শেষ করতে হবে। তবে বিষয়টি আমরা মানবিক দৃষ্টিতে দেখছি।’
চিকিৎসকরা খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরামর্শের পর তার পরিবারের সদস্যদের মধ্যেও এক ধরনের সংশয় দেখা দিয়েছে। পরিবারের এক সদস্য বলেন, খালেদা জিয়ার বয়স ৭৬ বছর এবং তিনি কিছুদিন ধরেই কোভিড-পরবর্তী জটিলতায় ভুগছেন। শারীরিক এ অবস্থায় তিনি বিমানে দীর্ঘ যাত্রা করতে পারবেন কিনা, সে ব্যাপারে চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন। প্রায় সব ক্ষেত্রে অবস্থা আগের মতোই থাকছে। সেজন্য তার বিমানে দীর্ঘ যাত্রা নিয়ে এখনো সংশয় আছে। লন্ডনে যাওয়ার মতো দূরের যাত্রার সিদ্ধান্ত দেওয়ার আগে তারা আবারও সবকিছু পরীক্ষা করে দেখবেন বলে তিনি জানান। পরিবারের আরেকটি সূত্র জানায়, সরকারের অনুমতি পাওয়ার পর খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী এবং খালেদা জিয়ার সহযোগী ফাতেমা তার সঙ্গে যাবেন।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, পরিবারের পক্ষ থেকে এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে সরকার অনুমতি দেওয়ার ২৪ বা ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যায়। তবে তাকে যুক্তরাজ্যে নেওয়া হলে পুরো যাত্রা অনেক দীর্ঘ। সেক্ষেত্রে তার অক্সিজেন দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। আর এ যাত্রা তার শরীরের জন্য কতটা নিরাপদ হবে, তাও বিবেচনায় রয়েছে।
স্থায়ী কমিটি আরেকজন সদস্য জানান, বিএনপির চেয়ারপারসনের পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। সেখানে নিতেই তারা আগ্রহী। কিন্তু বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্যে সেদেশে বাংলাদেশিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে। সেখানে গেলেও ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকারও বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে তৃতীয় কোনো

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews