এ্যাড. এস.এম ইকবালের শারিরীক অবস্থার উন্নতি
-
আপডেট সময় :
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
-
৬২৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ॥
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস-ক্লাবের সাবেক সভাপতি এ্যাড এসএম ইকবালের শারিরীক অবস্থার আরো উন্নতি হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ পূর্বে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ জানান, তার রক্তে অক্সিজেনের পরিমান ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় এসেছে। তার শারিরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি বিছানায় বসে খাবার খেতে পারছেন। গতকাল রাতে তিনি মোবাইলফোনে আজকের পরিবর্তনের মাধ্যমে বরিশালবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply