1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
ওবায়দুল কাদেরকে কোম্পানীগঞ্জে আসতে দেবেন না ছোট ভাই কাদের মির্জা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ।
সংবাদ শিরনাম :

ওবায়দুল কাদেরকে কোম্পানীগঞ্জে আসতে দেবেন না ছোট ভাই কাদের মির্জা

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৫০১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাটিতে আসতে দেবেন না ছোট ভাই আবদুল কাদের মির্জা। আজ শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে দেওয়া বক্তৃতায় বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা এ ঘোষণা দেওয়ার পাশাপাশি অভিযোগ করেছেন, ওবায়দুল কাদেরের নির্দেশে তাঁকে বসুরহাট পৌরসভায় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে।

এর আগে শুক্রবার দুপুরের দিকে আরেকটি ফেসবুক লাইভে কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেছেন, ‘গতকালও বাদল (মিজানুর রহমান) আপনাকে গালাগাল করেছে, রাজাকারের সন্তান বলেছে রুপালী চত্বরে প্রকাশ্যে; আপনার শরম আছে? লজ্জা আছে? শরম থাকলে আপনি রিজাইন দিয়ে ঢাকায় উঠে যাইতেন। আপনি দলকেও ক্ষতিগ্রস্ত করছেন। আমি সবাইকে চিনি, ওপর থেকে নিচ পর্যন্ত।’

বিকেলের ফেসবুক লাইভে কাদের মির্জা বলেন, ‘আজকে আমার বিরুদ্ধে পুলিশ, প্রশাসন লেলিয়ে দিয়েছে, এটা কিসের ইঙ্গিত বহন করে? আমি জানতে চাই। আপনি যতই ষড়যন্ত্র করেন ওবায়দুল কাদের সাহেব, আমার মুখ বন্ধ করতে পারবেন না। গ্রেপ্তার করে গুলি করে মেরে ফেলবেন? ’

কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে হামলার শিকার হয়ে আমার ছেলেরা ঢাকায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওবায়দুল কাদের সাহেব কোনো খোঁজখবর নেননি। বরং এখানে আমার বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছেন। থানায় এখনো সন্ত্রাসীরা অবস্থান করছে। থানা সন্ত্রাসীদের হাতে জিম্মি। উপজেলা প্রশাসন সন্ত্রাসীদের হাতে জিম্মি।’

কাদের মির্জা অভিযোগ করেন, ‘ওবায়দুল কাদের প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাঁর স্ত্রীকে বাঁচানোর জন্য ব্যস্ত। তাঁর দুর্নীতিবাজ স্ত্রী বাঁচতে পারবেন না। কোনো সুযোগ নেই। আজকে গরিব কর্মীরা দুই বেলা খেতে পারেন না। তাঁদের জেলে যেতে হয়। ওসি তাঁদের এখানে এনে মারধর করেন। একরাম-নিজামের সন্ত্রাসীরা ও ইশারাতুন্নেসা কাদেরের সন্ত্রাসীরা আজকে সব করছে।’

কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘আপনার অস্তিত্ব এই কোম্পানীগঞ্জের মানুষ একদিন শেষ করে ফেলবে। আপনাকেও ছেড়ে দেবে না। কোম্পানীগঞ্জের মাটিতে এটার সমাধান যদি না হয়, আপনি আসতে পারবেন না। প্রয়োজনে আমার রক্ত ঝরবে। আমার পরিবারের সদস্যদের রক্ত ঝরবে। আপনাকে কোম্পানীগঞ্জের মাটিতে আর আসতে দেব না।’

বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে কাদের মির্জা প্রায় ১৫ মিনিটের ফেসবুক লাইভ বক্তৃতায় আরও বলেন, ‘তুমি জেলে দেবে, হত্যা করবে? তোমাকে আমরা ভয় করি না। তোমার খাইও না, পরিও না। তোমার কারণে আমার একটা ভাই ফাঁস নিয়ে মারা গেছে। আজ তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তোমার শ্বশুরপক্ষের লোকজন হাজার কোটি টাকার মালিক হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews