1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের আজ ৭ম মৃত্যুবার্ষিকী

  • আপডেট সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৭৬৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক  //

 আধুনিক বরিশালের রূপকার হিসেবে পরিচিত বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৯ এপ্রিল)। ২০১৪ সালের ৯ এপ্রিল সকালে ৫৮ বছর বয়সে নগরবাসীকে কাঁদিয়ে চির বিদায় নেন তিনি।

একই সালের ২২ মার্চ রাত ১০টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর ২৪ মার্চ রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে আবার ৩ এপ্রিল দেশে ফিরিয়ে আনা হয় এবং ঢাকার এ্যাপোলো হাসপাতালে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল সকালে হিরণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১১ এপ্রিল বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্তানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন   বরিশালের নগরপিতা শওকত হোসেন হিরন।

বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার নানা বাড়িতে ১৯৫৬ সালের ১৫ অক্টোবর শওকত হোসেন হিরন জন্মগ্রহণ করেন। লেখাপড়ার সুবাধে ছোট বেলা থেকেই নানা বাড়ি বরিশাল শহরে তার বসবাস।

১৯৭৭ সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হওয়া শওকত হোসেন হিরন ১৯৮৮ সালে বিপুল ভোটের ব্যবধানে বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে শওকত হোসেন হিরন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। পরে ২০১৪ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল সদর আসনের এমপি নির্বাচিত হন তিনি।

রাজনৈতিক জীবনে তিনি সর্বশেষ বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।

হিরনের উত্তরাধিকার হিসেবে রয়েছেন তার স্ত্রী ও বরিশাল ৫ আসনের সাবেক সংসদ সদস্য   জেবুন্নেছা আফরোজ এবং একমাত্র মেয়ে রোশনী হোসেন তৃণা ও এক ছেলে সাজিদ হোসেন রাফসান।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews