1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত

স্কুল ছাত্র মোঃ রিফাত কে ভিকুযন্ত্র দিয়ে হত্যার প্রতিবাদী মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৫৬৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

স্কুল ছাত্র মোঃ রিফাত কে ভিকুযন্ত্র দিয়ে হত্যার প্রতিবাদী মানববন্ধনঃ

তাদের এই ক্ষমতার উৎস কোথায়? জাতি জানতে চায়, অদ্য ৩১ মার্চ, ২০২১ইং রোজ বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে “পটুয়াখালী জেলা দশমিনা উপজেলার চর মাছুয়াখালী গ্রামের স্কুল ছাত্র মোঃ রিফাত কে ভিকুযন্ত্র দিয়ে চালক রিপন গং হত্যা করায় তাদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি এবং বে-আইনিভাবে ধান ক্ষেত বসতবাড়ীর মাটি কাটা বন্ধের দাবিতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন অপু, সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, শেরে বাংলা গবেষনা পরিষদের মহা সচিব আর কে রিপন, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল সিকদার, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সাকিম, এইচ এম বাবলু, এস.এম সোহেল সহ জাতীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও নিহত রিফাতের পিতা জাফর আলী, চাচা চাঁন মিয়া, মাওলানা আব্দুল আজিজ বক্তব্য রাখেন।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, বিভিন্ন সময়ে খবরের পাতা খুললেই দেখা যায় ভিকু যন্ত্র দিয়ে এক শ্রেনীর অবৈধ মালিক ও চালক এবং ব্যবসায়ী সাধারণ কৃষকের কৃষিজমি ও বসতভিটা অবৈধভাবে ইচ্ছামত কেটে ক্ষতি করছে তারা ব্যক্তিগত ভাবে প্রভাবশালী হওয়ায় তাদেরকে কেউ কিছু বলার সাহস দেখায় না। এই সুযোগে যেমন কৃষি জমির ক্ষতি হচ্ছে অন্য দিকে তাদের বে-পরোয়া ভিকুযন্ত্র চালানোর কারণে অনেকের জীবনও যাচ্ছে।
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চর মাছুয়া খালী গ্রামের নবম শ্রেনীর স্কুল ছাত্র দরিদ্র কৃষক জাফরের ছেলে মোঃ রিফাত কে ভিকুযন্ত্র দিয়ে চালক রিপন গং গত ৩১ জানুয়ারী ২০২১ ইং তারিখে হত্যা করায় তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি, সংশ্লিষ্ট থানায় মামলা হওয়ার পরেও এখনও কি কারণে গ্রেফতার করা হয়নি তা আমাদের বোধ গম্য নয়। আইন সবার জন্য সমান।

কিন্তু যখন প্রভাবশালীদের জন্য আইন প্রয়োগ করা হয়না তখন আমাদের রক্তক্ষরণ হয়। দশমিনা উপজেলার চর মাছুয়াখালী গ্রাম সহ বিভিন জায়গায় সাধারণ কৃষকের ধানক্ষেত-বসতবাড়ীর মাটি বে-আইনিভাবে কেটে নিয়ে যাচ্ছে, বিভাগীয় কমিশনারসহ স্থানীয় সংশ্লিষ্ট প্রসাশনকে জানানোর পরেও কোন প্রতিকার না পাওয়ায় গ্রামবাসী যখন হতাশ ও কিংকর্তব্য বিমূঢ় তখন কৃষক জাফরের ছেলের জীবন দেওয়ার পরেও মাটিকাটা বন্ধ হয়নি। তাদের এই ক্ষমতার উৎস কোথায়? জাতি জানতে চায়। অভিলম্বে এই হত্যাকান্ডের বিচার ও মাটিকাটা বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।

নিহত রিফাতের বাবা জাফর আলী বলেন, মোর সন্তান হারিয়ে মুই পাগল হইয়া গেছি, কার জন্য এখন মুই বাইচ্চা থাকমু। মোর আর কিছু চাওয়া পাওয়া নাই। মুই প্রধানমন্ত্রীর কাছে মোর সন্তান হত্যার বিচার চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews