1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সুবিধা বঞ্চিত শিশুদের পাশে বিএনএসডি ফাউন্ডেশন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।
সংবাদ শিরনাম :

সুবিধা বঞ্চিত শিশুদের পাশে বিএনএসডি ফাউন্ডেশন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৫৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:

বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( বিএনএসডি ফাউন্ডেশন) অসংখ্য উন্নয়ন কর্মসূচি, পালন করছে। প্রতিবেশি প্রশিক্ষণ কেন্দ্র, সেলাই প্রশিক্ষণকেন্দ্রে, সামাজিক বনায়ন কর্মসূচি, মেঘিয়া মডেল গ্রাম বাস্তবায়ন কর্মসূচি, শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি এবং নারী উন্নয়ন কর্মসূচি। পাশাপাশি বরিশাল নগরীর সুবিধা বঞ্চিত শিশুদের জন্য চালু করেছে শিক্ষা কর্মসূচি। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিএনএসডি ফাউন্ডেশনের কাশিপুর অফিসে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে সংস্থাটি। গতকাল বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( বিএনএসডি ফাউন্ডেশন) এর নির্বাহী পরিচালক মারুফ আহমেদ সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম, পরিচালক সাব্বির হোসেন, উপপরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, আমাদের বিদ্যালয়ের সহকারী পরিচালক সাদেকুর রহমান।

আমাদের বিদ্যালয় পরিদর্শনকালে মারুফ আহমেদ বলেন, আমরা সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে চাই। সুবিধা বঞ্চিত শিশুরা বিএনএসডি ফাউন্ডেশন থেকে সকল শিক্ষা উপকরণ বিনামূল্যে পাবে। আমাদের বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য উপহার এবং খাবারের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে বরিশাল নগরীর বিভিন্ন প্রান্তে পাচটি স্কুল পরিচালনা করবে বিএনএসডি ফাউন্ডেশন। এজন্য ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ এবং নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল – আমাদের বিদ্যালয়ে পাঠদান করবেন।

বিএনএসডি ফাউন্ডেশনের প্রশাসনিক পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, নগরীর সকল সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনতে আমরা কাজ করছি। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন কলেজ – বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা আমাদের বিদ্যালয় পরিচালিত হচ্ছে।

ফাউন্ডেশনের পরিচালক সাব্বির হোসেন বলেন, নিজ সন্তানদের মতো আদর যত্নে সুবিধা বঞ্চিত শিশুদের আমরা গড়ে তুলতে চাই। স্কুল ঝড়ে পড়া শিশুদের জন্য বিএনএসডি ফাউন্ডেশন স্থায়ী শিক্ষা কর্মসূচি পালন করবে।

বিএনএসডি ফাউন্ডেশন এর উপপরিচালক ( স্বাস্থ্য) জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা বলেন, আমরা সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করছি। প্রায় পাঁচশ রোগীকে আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছি। আগামী ২৩ এবং ২৪ মার্চ বাবুগঞ্জ উপজেলার মেঘিয়া এবং পশ্চিম রহমতপুরে আমরা বৃহৎ দুটি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি। শীঘ্রই শিকদর পাড়ায় জেলে পল্লীর শিশুদের জন্য আমরা একটি স্কুল চালু করতে যাচ্ছি। মহান মানবতার সেবায় বিএনএসডি ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews