1. labpoint2017@gmail.com : avan26 :
  2. labpoint2017@gmail.com : avan26 :
  3. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার আধুনিক মেহেন্দিগঞ্জ উপজেলা’র ৩নং চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন যুবদল নেতা ফোরকান আহম্মেদ। মেহেন্দিগঞ্জে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা। ‎ মেহেন্দিগঞ্জে ১৬ বছর আগে জমি বিক্রি করে এখন মিথ্যা মামলা! দিশেহারা কৃষক ইদ্রিস। মেহেন্দিগঞ্জে শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ফরিদ শিকদার// আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও অত্র ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম কাজী আব্দুর রশিদ সাহেবের ছোট ছেলে কাজী জহির রায়হান।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর, বিকালে স্থানীয় কাজী বাড়িতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,বিএনপি নেতা মোঃ এছহাক খান।

সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মামুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ হানসাত ইব্রাহিম, বিএনপি নেতা সৈয়দ চৌকিদার, বিএনপি নেতা কাজী মুরাদ, বিএনপি নেতা আবুবকর মোল্লা সহ বিএনপির তৃনমুল পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী

সভায় বক্তারা বলেন,শ্রীপুরের মাটি ও মানুষের আপনজন, শ্রীপুরের গর্ব, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের প্রিয় কাজী জহির রায়হান। তারমতো একজন শিক্ষিত,ভদ্র, উদিয়মান নেতা যদি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে নদী ভাঙ্গনসহ ভোলার সাথে দীর্ঘ সীমানা বিরোধের অবসান ঘটবে। সাথে সাথে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে শ্রীপুরের চিত্র।

প্রধান অতিথির বত্তব্যে কাজী জহির রায়হান বলেন, আমি ক্ষমতার জন্য নয়, শ্রীপুরের মানুষের সেবা করার জন্য চেয়ারম্যান হতে চাই। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আপনাদের দোয়া ও সমর্থন আমার আগামির পথচলার পাথেয়।

অতীতে আমার পরিবার যেভাবে আপনাদের তথা শ্রীপুর বাসীর পাশে ছিলো,আগামি দিনগুলোতেও তেমনি ভাবে আমি আপনাদের পাশে থাকবো। শ্রীপুরের মানুষ আজ ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি, এই ঐক্য ধরে রাখতে পারলে আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।

সভায় শ্রীপুরের সম্মানিত মুরুব্বিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, ব্যবসায়ী বৃন্দ এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো বাড়িকে এক মিলনমেলায় পরিণত করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews