মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক //বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষাণচর ইউনিয়নে কবির বেপারী নামে এক লোককে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা এই কাজ করেছে বলে জানা গেছে।
গত শনিবার ১২ তারিখ বিকাল সাড়ে ৩ টার দিকে ভাষানচর গাজীরহাট বাজারের কাছে এই ঘটনা ঘটে।
নিহত কবির বেপারীর বাড়ি মুলাদী উপজেলার চর বাহাদুরপুর গ্রামে। তার বাবার নাম আসমত আলী বেপারী। তার বয়স ৫০ বছর হবে।
স্থানীয় লোকজন বলে, কবির বেপারী বাজারে বাজার করতে আসছিল। বাজার শেষ করে বাড়ি যাওয়ার সময় কয়েকজন লোক তাকে আটকায়। তারপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলে।
নিহতের ছেলে সজীব বেপারী বলে, “আমার বাবাকে যারা মারছে আমি তাদের চিনি। আমি থানায় নাম বলব।”
ঘটনার পর লাশ রাস্তায় পড়ে ছিল। অনেক মানুষ দেখতে আসছিল। কেউ কেউ বলে আগের কোনো ঝামেলার কারণে এই খুন হইছে।
খবর পেয়ে কাজিহাট থানার ওসি সিদ্দিকুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাইছে।
ওসি সিদ্দিকুর রহমান বলে, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেছি। তদন্ত চলতেছে। এখনো কাউকে ধরতে পারি নাই। দোষীদের ধরার চেষ্টা চলছে।”
পরিবারের লোকজন থানায় মামলা করবে বলে জানাইছে।
Leave a Reply