হিজলায় চাচা কর্তৃক ভাতিজার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা
-
আপডেট সময় :
শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
-
৪২৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার //
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নে ভাতিজার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করল চাচা।
স্থানীয় সূত্রে জানা গেছে যে রাত অনুমানিক ১১ঃ৩০ মিনিটের দিকে মুশল ধারে বৃষ্টির মধ্যে ভাতিজার ঘরে ঢুকে স্ত্রী অফিনুর(২৫) বেগমকে মুখ চেপে ধরে ধর্ষন চেষ্টা করে চাচা তৈয়ব আলী খা (৪০)। পিতা কাঞ্চন খা, অফিনুর বেগম জানায় পাশের রুমে শুয়ে থাকা তারই ননদ ডাক চিৎকার শুনে একপর্যায়ে অফিনুর বেগম চাচা শ্বশুরের দাড়ি টেনে ধরলে তৈয়ব আলী ভাতিজার স্ত্রীকে গালে কামড় দিয়ে চলে যায়।
এ সময় অফিনুর বেগম ডাক চিৎকারে এলাকার আশপাশের মানুষ একত্রিত হয়। ঘটনাস্থল সূত্রে জানা যায় তৈয়ব আলী খা বিগত দিন এ আরো এ ধরনের একাধিক কুকর্মের সাথে জড়িত ছিলেন।
এ ব্যপারে তৈয়ব আলীর পিতা কাঞ্চন খার কাছে জানতে চাইলে তিনি ছেলের কুকর্মের কথা শিকার করেন। ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে তৈয়ব আলী গোপনে ঢাকা পালিয়ে যায়।
এ ব্যপারে অফিনুর বেগম এর স্বামী বাদী হয়ে হিজলা থানায় অভিযোগ দায়ের করেন। হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানান শ্লীলতাহানির একটি অভিযোগ দায়ের করা হয়েছে তিনি সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply