1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

শ্রীলঙ্কার পথে এগুচ্ছে বাংলাদেশ—কর্নেল অলি

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪৩৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

একটু একটু করে বাংলাদেশও শ্রীলঙ্কার দিকে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব) অলি আহমদ বীর বিক্রম।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা এলডিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ন্যায় বিচারের মৃত্যু হয়েছে। মানুষ অসহায় হয়ে পড়েছে। দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বেশামাল হয়ে পড়েছে। অন্যায়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে রেহাই পাচ্ছে না। তারা শুধু নিজের সরকার, নিজের দল বলে সহ্য করে যাচ্ছে। অদূর ভবিষ্যৎতে বাংলাদেশ, শ্রীলংঙ্কার পরিণতির দিকে এগুচ্ছে।

দেশে আইন শৃঙ্খলা, ন্যায় বিচার, দ্রব্য মূল্য ইত্যাদি সরকারের আয়ত্বের বাইরে চলে গেছে। দেশে বর্তমানে হযবরল অবস্থা। এ সব অবস্থা থেকে উদ্ধার হওয়ার জন্য পরম করুনাময়ের নিকট প্রার্থনা করা ছাড়া কোন উপায় নেই।

তিনি আরও বলেন, সময় এসেছে। অন্যায় অপারাধ কারীরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সরকারের উচিত দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা।

উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়ার সভাপতিত্বে এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট কফিল উদ্দীন, পৌরসভা সভাপতি আইনুল কবির, সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন, বৈলতলী ইউনিয়নের সভাপতি এনাম, এডভোকেট মাহাবুব, গণতান্ত্রিক যুবদলের সভাপতি মহি উদ্দীন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, পৌরসভা গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি হাসান আল মাসুদ, এলডিপি নেতা লেয়াকত আলী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews