মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য ও তার স্ত্রীকে জখম
-
আপডেট সময় :
শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
-
৪৭৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ ১২নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৪নং ওয়ার্ড’র ইউপি সদস্য বাচ্চু দেওয়ান (৬০) ও তার স্ত্রী কে মেরে নিলা ফুলা জখম করেছে প্রতিপক্ষরা।
স্থানীয়রা জানান ৪নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম দেওয়ান ও জামাল দেওয়ান, সেলিম দেওয়ান, পিন্টু দেওয়ান, খোরশেদ দেওয়ান সহ সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছে।
তারই জের ধরে আজ শুক্রবার সকালে বাচ্চু দেওয়ান তার পুরোনো ঘরের কাজে নির্মানের জন্য কাজ করাতে গেলে জামাল দেওয়ান গংদের লোক নিয়ে বাধা দেয় এবং তারা জমি দখল করতে না দিলে জামাল দেওয়ান গংদের লোক জন জমি দখল করতে গেলে বাচ্চু দেওয়ান গংরা বাঁধা দেয়।
এসময় শাহ আলম দেওয়ান ও তার ছেলে জামাল দেওয়ানের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমার ঘরের মালামাল ও স্বর্ণ অলংকার নিয়ে যায়, পরবর্তীতে বাচ্চু দেওয়ান ও তার স্ত্রীকে মেরে গুরুতর জখম করেন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থার রয়েছেন।
এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান আহতদের পরিবার।
তবে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এস আই আঃ রব ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply