মেহেন্দিগঞ্জে পূর্বশত্রু“তার জেরে ৩ জনকে কুপিয়ে জখম।
-
আপডেট সময় :
রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
-
৪৮৯
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে সাজেদা বেগম ও হোসেন মোল্লা গংদের সাথে। এই বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত হন সাজেদা বেগম, ছেলে জুলহাস মোল্লা ও কামাল মোল্লা। আহত সূত্রে জানা যায়, স্থানীয় হোসেন মোল্লা আহত সাজেদা বেগমের বসত বাড়ীটি নিজের দাবী করে দখল নেয়ার জন্য একাধিকবার চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় ২৯ ডিসেম্বর/২১ দুপুর অনুমান ২ ঘটিকার সময় পূর্বপরিকল্পিতভাবে হোসেন মোল্লার নেতৃত্বে ছেলে কাওসার মোল্লা, ইলিয়াস মোল্লা, ইউসুব মোল্লা, ইমরান মোল্লা, টিপু মোল্লা সহ একাধিক ব্যক্তি একজোট হয়ে দেশীয় অস্ত্র রামদা, লোহার রড নিয়ে সাজেদা বেগমের বসত ঘরে হামলা চালায়। এতে বাঁধা দিতে আসলে সাজেদা বেগম সহ তার ছেলেদেরকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে। এসময় হামলাকারীরা শোবার ঘরের বিছনার নিচে থাকা ২টি গুরু বিক্রির ১ লক্ষ ২৫ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে প্রথম মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিমে প্রেরন করেন। এব্যাপারে সাজেদা বেগম বাদী হয়ে গত ২ জানুয়ারী/২২ বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে মামলাটি রেকর্ড করতে নির্দেশ প্রদান করেন। সেই মোতাবেক গত ০৬/০১/২০২২ ইং তারিখে থানায মামলাটি রেকর্ড করা হয়। মেহেন্দিগঞ্জ থানার মামলা নং-০৩। এলাকাবাসী সূত্রে জানা যায়, আসামীপক্ষ এলাকায় একাধিক সন্ত্রাসী কার্যাকলাপে জড়িত থাকলেও একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বারবার পার পেয়ে যাচ্ছে, ফলে প্রতিনিয়ত তারা এমন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকে। আসামী হোসেন মোল্লার বিরুদ্ধে স্থানীয় কাজিরহাট থানায় একটি ডাকাতি মামলা আছে। যার নং-জিআর নং-৪১। এছাড়া আসামী কাওসার মোল্লার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা আছে। যার মামলা নং-১০/৫১।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply