1. mdshuvo11167@gmail.com : admin :
  2. admin_mj88992956_hg2jwk@yandex.com : admin_mj88992956 :
  3. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  5. mehendiganjtimesms@outlook.com : ohceruml :
  6. site_admin@wp2shell.invalid : site_admin :
  7. mehendiganjtimesra@outlook.com : yukyequw :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দীগঞ্জে নদী সীকিস্তিদের মাঝে প্রতিমন্ত্রী রাজিব আহসানের চাল বিতরণ। মেহেন্দিগঞ্জ কাজিরহাটে একাধিক বাড়িতে সিধ কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সংবাদ শিরনাম :
মেহেন্দীগঞ্জে নদী সীকিস্তিদের মাঝে প্রতিমন্ত্রী রাজিব আহসানের চাল বিতরণ। মেহেন্দিগঞ্জ কাজিরহাটে একাধিক বাড়িতে সিধ কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কালবিলম্ব না করে খালেদা জিয়াকে বিদেশ পাঠান: মির্জা ফখরুল

  • আপডেট সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৯১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশনেত্রীকে কালবিলম্ব না করে দেশের বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানো দরকার। কিন্তু কী দুর্ভাগ্য আমাদের। যিনি দেশ চালাচ্ছেন, তিনি বলছেন, ‘অনেক মানবতা দেখিয়েছি, আর কত মানবতা দেখাব।’ এটা কোনো সভ্যদেশের নেতার কাছ থেকে আশা করা যায় না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রয়াত নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে এই সভা হয়।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আগেই বলেছি, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসা দরকার। সেই চিকিৎসা এই দেশে সম্ভব হচ্ছে না। আমরা বলেছি, চিকিৎসকরা বলেছেন, যে টেকনোলজিতে চিকিৎসা করা দরকার, তা এখানে নেই। সুতরাং দুর্ভাগ্য আমাদের, যে নেত্রী সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কারাগারে গেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নিগৃহীত হয়েছেন। ১৯৭১ সালে যখন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন এই নেত্রী দুই শিশুকে নিয়ে পালিয়ে ঢাকায় এসেছিলেন। সেখানে তিনি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন। সেই নেত্রীকে আজকে উন্নত চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, বুধবার আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাকে (খালেদা জিয়া) যে বাসায় থাকতে দিয়েছি, ইচ্ছামতো হাসপাতালে নিচ্ছে, চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? অনেক বড় উদারতা কি দেখাইনি? আমার কাছ থেকে আর কত আশা করে তারা? কীভাবে আশা করে?’

মির্জা ফখরুল বলেন, গত এক যুগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণভাবে বদলে গেছে। এখানে এখন সত্য সুন্দর বলতে কিছু নেই, ন্যায় বলতে কিছু নেই। এখানে এখন ভয়াবহ প্রতিহিংসা, ভয়াবহ অন্যায়-অত্যাচার-নির্যাতন-মাসল ছাড়া আর কিছু নেই।

তিনি বলেন, আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। আমরা বিশ্বাস করি, একদিন অন্ধকার কেটে যাবে। অবশ্যই একদিন নতুন সূর্যের উদয় হবে। অবশ্যই আমাদের দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ঐক্য। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। সব রাজনৈতিক দল, সব সংগঠন, সব মানুষকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে। আবার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন, দেশনেত্রী খালেদা জিয়ার যে স্বপ্ন দেশকে একটা গণতান্ত্রিক দেশে প্রতিষ্ঠা করা, মাথা উঁচু করার মতো রাষ্ট্র তৈরি করা, সেই রাষ্ট্র আমাদের তৈরি করতে হবে।

প্রয়াত নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফকে একজন ‘বিনয়ী রাজনীতিক’ হিসাবে অভিহিত করে তার মতো নেতার শূন্যতা দেশের মানুষ অনুভব করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আয়োজক সংগঠনের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জহিরুল হক শাহজাদা মিয়া, ইসমাইল জবিহউল্লাহ, খায়রুল কবির খোকন, মাশুকুর রহমান মাশুক, শাহ মো. আবু জাফর, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, কৃষক দলের হাসান জাফির তুহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরী প্রমুখ। সভায় প্রয়াত নেতার সহধর্মিণী চৌধুরী শায়লা কামাল, তার মেয়ে নায়াব ইউসুফসহ বিএনপি ও ফরিদপুর জেলার নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews