হিজলায় কমিউনিটি পুলিশ ডে অনুষ্ঠিত।
-
আপডেট সময় :
শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
-
৩৮৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
রোমান হোসেন নোমান //
বরিশালের হিজলা উপজেলা হিজলা থানা পুলিশের উদ্যোগে শনিবার সকাল সাড়ে দশটায় হিজলা থানা হলরুমে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া।সভায় বক্তব্য রাখেন হিজলা থানার তদন্ত পুলিশ অফিসার তারিক হাসান রাসেল হরিনাথপুর ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন সরদার সহ বিভিন্ন জনপ্রতিনিধি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিজলা থানার এস আই আব্বাস উদ্দিন। সভায় বক্তারা হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম অঞ্চলে মাদক পাচার জুয়ার আসর সহ বিভিন্ন অপরাধ দমনের জন্য কমিউনিটি পুলিশ কে শক্তিশালী করার জন্য কমিটি গঠন করার দাবি জানান।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply