1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

বাগেরহাটে ট্রাক বাইক সংঘর্ষে ক্রিকেটার নিহত। এলাকায় শোকের ছায়া।

  • আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :

ট্রাকচাপায় নিহত হয়েছেন বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেজওয়ানুল ইসলাম রিদু (৩৮)। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদু সদরের বাদেকাড়া পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন।

জানা গেছে, শনিবার ভোরে তার নিজস্ব ডিপার্টমেন্টাল স্টোরের জন্য কলা কিনতে যাত্রাপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে খানজাহান আলী মাজার- চিতলমারী সড়কের বাদামতলা এলাকার বিপদজনক বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি গমবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।গুরুতর আহত রিদুকে ট্রাক ড্রাইভার স্থানীয়দের সহায়তায় বাগেরহাট সদর হসপিটালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক রিদুকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটারের মৃত্যুর খবর শুনে সতীর্থরা হাসপাতাল ও তার বাড়ীতে ভীড় জমিয়েছেন। রিদুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমানসহ সকল কর্মকর্তাবৃন্দ রিদুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম জানান, বাগেরহাট সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে রিদুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews