1. mdshuvo11167@gmail.com : admin :
  2. admin_mj88992956_hg2jwk@yandex.com : admin_mj88992956 :
  3. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  5. mehendiganjtimesms@outlook.com : ohceruml :
  6. site_admin@wp2shell.invalid : site_admin :
  7. kod3cc@gmail.com : WhoAdminKnows :
  8. mehendiganjtimesra@outlook.com : yukyequw :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দীগঞ্জে নদী সীকিস্তিদের মাঝে প্রতিমন্ত্রী রাজিব আহসানের চাল বিতরণ। মেহেন্দিগঞ্জ কাজিরহাটে একাধিক বাড়িতে সিধ কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সংবাদ শিরনাম :

চট্টগ্রাম থেকে ওমান সরাসরি ফ্লাইট আজ থেকে

  • আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে চালু হচ্ছে চট্টগ্রাম থেকে ওমান গামী ফ্লাইট। এছাড়া শীঘ্রই চট্টগ্রাম কলকাতা ফ্লাইট ও চালু হবে বলে জানা গেছে।আজ সকাল ৯টা ৫৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান এয়ারের একটি বিমান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ওমান এয়ারের এই বিমান যাত্রী নিয়ে মাস্কাট আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওমান এয়ারের চট্টগ্রামের স্টেশন প্রধান মো. আসিফ চৌধুরী।

তিনি বলেন, ওমানগামী ফ্লাইট চালু হওয়ায় দেশে অবস্থানরত প্রবাসীদের মনে স্বস্থি ফিরে এসেছে। কেননা অনেকেই যেতে না পারার কারণে চাকরি হারাবার শঙ্কায় ছিলেন। অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। নতুন ভিসা প্রাপ্তরাও যেতে পারছিল না। আপাতত সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত এপ্রিলে বাংলাদেশসহ ১৮ দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল ওমান সরকার। চট্টগ্রাম থেকে গত ১১ এপ্রিল ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। করোনা প্রতিরোধ সংক্রান্ত সুপ্রিম কমিটির নির্দেশে ওমান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (সিএএ) গত ২৩ আগস্ট এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

এদিকে ওমানে ভ্রমণকারী যাত্রীদের বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে যাত্রীদের অবশ্যই স্বাস্থ্য কর্তৃপক্ষ অনুমোদিত করোনা ভ্যাকসিনের উভয় ডোজ নিতে হবে এবং কিউআর কোডসহ একটি ভ্যাকসিন সনদ দেখাতে হবে।

আসিফ চৌধুরী আরো জানান, অতি শীঘ্রই চট্টগ্রাম থেকে কলকাতা ফ্লাইটও চালু হবে। উল্লেখ্য, ঢাকা থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে ওমান এয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews