1. mdshuvo11167@gmail.com : admin :
  2. admin_mj88992956_hg2jwk@yandex.com : admin_mj88992956 :
  3. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  5. mehendiganjtimesms@outlook.com : ohceruml :
  6. site_admin@wp2shell.invalid : site_admin :
  7. mehendiganjtimesra@outlook.com : yukyequw :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দীগঞ্জে নদী সীকিস্তিদের মাঝে প্রতিমন্ত্রী রাজিব আহসানের চাল বিতরণ। মেহেন্দিগঞ্জ কাজিরহাটে একাধিক বাড়িতে সিধ কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সংবাদ শিরনাম :

‘লকডাউন’ বাস্তবায়নে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪১৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ
সরকার ‘লকডাউন’ ঘোষণা করলেন, তা বাস্তবায়নে কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা দেখলাম যে, গণপরিবহণে, ফেরিতে হাজার হাজার মানুষ উঠার চেষ্টা করছেন, যাচ্ছেন। ঢাকাসহ বিভিন্ন জায়গায় শপিংমলগুলো মানুষে বোঝাই। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রচেষ্টা দরকার, যে উদ্যোগ দরকার সেটা নিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বা নিতে চায় না। তিনি বলেন, এখন অবস্থাটা বিপজ্জনক। এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে তাদের সুযোগ আছে বলে মনে হয় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, ঈদের পরে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। লকডাউনে নিু-আয়ের মানুষের দুর্ভোগ লাগবে ‘ওএমএস’ চালু ও বিনা মূল্যে ‘খাদ্য বিতরণ’র দাবি জানান ফখরুল।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোববার তিনি এসব কথা বলেন। ৮ মে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার বিষয় এবং সিদ্ধান্তগুলো তুলে ধরেন বিএনপি মহাসচিব।

বৈঠকে টিকা সংগ্রহে অনিশ্চয়তা এবং এক্ষেত্রে একটি উৎস থেকে টিকা নেয়া নিয়ে দুর্নীতি ও দায়িত্বহীনতার কঠোর সমালোচনা করা হয় বলে জানান তিনি। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লকডাউনের নামে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার সরকারের আপদকালীন খাদ্য মজুত কমে যাওয়ার ঘটনায় সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করা হয়। স্থায়ী কমিটির বৈঠকে পশ্চিমবাংলায় বিধান সভার নির্বাচনে ‘সাম্প্রদায়িকতাকে পরাজিত করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করায় পশ্চিমবাংলার জনগণ এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানানো হয়।

প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, প্রবাসী শ্রমিকদের মধ্যে যারা দেশে এসেছেন তাদের মধ্যে ৭৭ ভাগ একেবারেই কর্মহীন, তারা দুরবস্থার মধ্যে রয়েছেন। আমরা কিন্তু ২০২০ সালে যখন করোনাভাইরাস মোকাবিলায় যে প্রণোদনার প্রস্তাব তুলে ধরেছিলাম সেখানে আমরা প্রবাসী শ্রমিকদের জন্য অর্থ বরাদ্দের কথা বলেছিলাম। প্রবাসী শ্রমিকরা আমাদের রেমিটেন্স আয়ের একটা বড় খাত। এক্ষেত্রে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের সরকার দলীয় দেড়শ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আসলে কোথাও কোনো জবাবদিহিতা আছে, আইন আছে, সুশাসন আছে বলে মনে হয় না। কোনো সেক্টরে কোনো জবাবদিহিতা নেই। এর ফলে গোটা জাতি আজ বিপদগ্রস্ত হয়ে পড়েছে এবং এদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকারের কিছু মন্ত্রীর ‘আপত্তিকর ও বিদ্রূপাত্মক’ বক্তব্যের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews