বরিশালে অধিক দামে তরমুজ বিক্রয় করার অপরাধে ৩ ব্যক্তি ও ০৮ ব্যবসায়ীকে ৩,৫০০ টাকা জরিমানা।
-
আপডেট সময় :
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
-
৫৩৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি //
বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে ও বাজার মনিটরিং এর অংশ হিসবে অধিক দামে তরমুজ বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট অভিযানে ৩ ব্যক্তি ও ০৮ ব্যবসায়ীকে ৩,৫০০ টাকা জরিমানা।
গরমের সুস্বাদু ফল তরমুজ কম দামে পিচ হিসেবে ক্রয় করে ক্রেতাদের নিকট অধিক দামে কেজি দরে বিক্রি করছে পাশাপাশি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরন না করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এমতা অবস্থায় আজ ২৭ এপ্রিল মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসন এর পক্ষ থেকে বাজার মনিটরিং এর অংশ হিসবে নগরীর বিভিন্ন বাজারে দুইটি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী। এসময় বরিশাল নগরীর পোট রোড, ফলপট্টি, বটতলা বাজার, মেডিকেল কলেজ, নতুন বাজার, রুপাতলী বাসস্ট্যান্ড, সাগরদী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযানে সত্যতা পাওয়া যায়। দেখা যায় প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০/৬০ টাকা করে। এতে একটি ভালো তরমুজ ক্রেতাদের কিনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা করে যা সাধারণ মানুষের জন্য কিনে খাওয়াটা কষ্টসাধ্য। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধের ৩ জন ব্যক্তি ও অধিক দামে তরমুজ বিক্রয় করার অপরাধে
২ জন ব্যবসায়ীকে ১,৭০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি অপর একটি অভিযানে জাভেদ হোসেন চৌধুরী এর নেতৃত্বে ৬ জন ব্যবসায়ীকে ১,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
Deprecated: File Theme without comments.php is
deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
/home/dailyekushershom/public_html/wp-includes/functions.php on line
6131
এই ক্যাটাগরির আরো সংবাদ
Deprecated: Function WP_Query was called with an argument that is
deprecated since version 3.1.0!
caller_get_posts is deprecated. Use
ignore_sticky_posts instead. in
/home/dailyekushershom/public_html/wp-includes/functions.php on line
6131
Deprecated: Function WP_Query was called with an argument that is
deprecated since version 3.1.0!
caller_get_posts is deprecated. Use
ignore_sticky_posts instead. in
/home/dailyekushershom/public_html/wp-includes/functions.php on line
6131
Leave a Reply