মাদক কারবারীর হুমকির মুখে বরিশালের প্রবীণ, সাংবাদিক আলম রায়হান
-
আপডেট সময় :
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
-
৪৮৪
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক::
বরিশাল নগরীর বটতলা এলাকার চিহ্নিত মামলাবাজ, চাঁদাবাজ ও মাদক কারবারী সিদ্দিক (৪৫) গত ৬ মাস ধরে সিনিয়র সাংবাদিক আলম রায়হানকে নানানভাবে হয়রানী করে আসছে। গত মাসখানেক ধরে আলম রায়হানকে নানান ভাবে হুমকী দিচ্ছে সিদ্দিক
এ ব্যাপারে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৬ এপ্রিল জুমার নামাজের সময় আলম রাহানকে নগরীর বটতলা বাজারের উল্টা দিকে জেলা পরিষদের মার্কেটের সামনে লাঞ্চিত করে সন্ত্রাসী সিদ্দিক।
এ ব্যাপারে গত ১৮ এপিল কোতয়ালী থানায় আলম রায়হান অভিযোগ করেন। জিডি নং-৮২৬, তারিখ ১৮/৪/২১।
সাংবাদিক আলম রায়হানের অভিযোগের ৭দিন পর কোতয়ালী থানার এস আই টিপু সুলতান (ফোন: ০১৭২৭৯৮৩৪৪৯) ২৫ এপ্রিল বিকেলে আলম রায়হান ও সিদ্দিককে বটতলা পুলিশ ফারীতে ডাকেন। প্রায় ঘন্টাখানেক দুই তরফের বক্তব্য শোনেন এস আই টিপু সুলতান।
এরপর তিনি অভিযুক্ত সিদ্দিকের পক্ষ হয়ে থানার অভিযোগ তুলে নিয়ে আপোষরফা করার জন্য আলম রায়হানকে প্রকারন্তরে চাপ দেন। এ অবস্থায় আলম রায়হান বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আলোচনা শেষে আলম রায়হান চলে আসতে চাইলে নানান ধরনের কথা বলে আলম রায়হানকে আটকাবার চেষ্টা করেন সিদ্দিক। এ সময় পুলিশের এসআই টিপু সুলতান রহস্যজনক নীরবতা পালন করেন। এরপর থেকে সাংবাদিক আলম রায়হানের প্রতি সিদ্দিকের হুমকির মাত্রা আরো বেড়েছে।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply