1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকদের ত্রাণ ও রেশন বিতরণের দাবি যাত্রী কল্যাণ সমিতির

  • আপডেট সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫১১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা //

লকডাউনে কর্মহীন, দরিদ্র ও ত্রাণবঞ্চিত অসহায় পরিবহনের চালক-শ্রমিকদের ত্রাণ ও নামমাত্র মূল্যে রেশন বিতরণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ২১ এপ্রিল বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

তিনি বলেন, আমাদের দেশে পরিবহন সেক্টর শিল্পখাত ঘোষণা করে হাজার কোটি টাকার ব্যবসা হলেও এখনো এই সেক্টর প্রাতিষ্ঠানিক খাত হিসেবে গড়ে উঠেনি। এই সেক্টরে ৯৮ শতাংশ চালক-শ্রমিকের নিয়োগপত্র ও সুনির্দিষ্ট বেতন নেই, ফলে তাদের বেশির ভাগই দৈনিক রোজগার করে দিনে আনে-দিনে খায় পদ্ধতিতে জীবনযাপন করে।

বছরব্যাপী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার পর, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর কয়েকমাসের মাথায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পুনরায় লকডাউনে এইসব অসহায় পরিবহন-শ্রমিকেরা আজ অনেকেই অনাহারে অর্ধহারে দিনাতিপাত করছে। পরিবহনের চাকা ঘুরলে রাজপথে হুসেল বাজিয়ে বা লাঠি নিয়ে যানবাহন আটকে যেসব মালিক-শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন কোটি কোটি টাকার চাদাঁবাজি হতো, তারাও আজ এইসব পরিবহন শ্রমিকদের পাশে নেই। এহেন পরিস্থিতিতে অসহায় পরিবহন শ্রমিকদের জীবন বাচাঁতে তাদের মানবিক ত্রাণ সহায়তা ও নামমাত্র মূল্যে রেশন প্রদানের দাবী জানিয়েছেন তিনি।

একই সাথে মালিক ও শ্রমিক সংগঠন ও দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের অসহায় পরিবহন শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews