1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

আনোয়ারায় চাঞ্চল্যকর রুপন আচার্য্য হত্যার এজহারভুক্ত আসামী আটক

  • আপডেট সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫৩০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা //

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় চাঞ্চল্যকর রুপন আচার্য্য (৩৫) হত্যার মামলার এজাহারভুক্ত আসামী রুবেল জলদাশ (৩৫) কে আটক করেছে র‌্যাব-৭।

আটক রুবেল জলদাশ উপজেলার ৮ নং চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের মৃত বাবুল জলদাশের ছেলে।

গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজারস্থ সরকারী অফিসার্স কলোনীর জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ সহকারি মিডিয়া পরিচালক নুরুল আবসার জানান, আনোয়ারায় কৈনপুরা এলাকার চাঞ্চল্যকর রুপন আচার্য্য (৩৫) হত্যার মামলা র‍্যাব-৭ ছায়াতদন্ত শুরু করে।

ছায়া তদন্তের এক পর্যায় র‌্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে উক্ত মামলার এজহারভুক্ত প্রধান আসামী নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকা থেকে আটক করে।

প্রাথমিকভাবে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী র‌্যাবের নিকট উক্ত হত্যা মামলায় তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

সে আরো স্বীকার করে যে, উক্ত মামলায় গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে আনোয়ারা থানা এলাকা হতে চট্টগ্রাম শহরে গা ঢাকা দিয়েছিল। পরে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, চলতি মাসের ৭ই এপ্রিল ভোরে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা জেলে পাড়া এলাকায় রূপন আচার্য্যর সাথে সাথে রুবেল দাশের পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়।

এক পর্যায়ে রুবেলের লোহার চেইনের আঘাতে গুরুতর আহত হয় রুপন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে।

চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে রুপনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রূপন আচার্য্যের স্ত্রী সুভ্রা আচার্য্য বাদী হয়ে রুবেল জলদাশ (৩৫) এজহারভুক্ত করে এবং অজ্ঞাতনামা আরো ২ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews