1. mdshuvo11167@gmail.com : admin :
  2. admin_mj88992956_hg2jwk@yandex.com : admin_mj88992956 :
  3. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  5. mehendiganjtimesms@outlook.com : ohceruml :
  6. site_admin@wp2shell.invalid : site_admin :
  7. mehendiganjtimesra@outlook.com : yukyequw :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দীগঞ্জে নদী সীকিস্তিদের মাঝে প্রতিমন্ত্রী রাজিব আহসানের চাল বিতরণ। মেহেন্দিগঞ্জ কাজিরহাটে একাধিক বাড়িতে সিধ কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সংবাদ শিরনাম :

ভাষা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি স্থগিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪৮৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

তিন দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ কর্মসূচি শনিবার সন্ধ্যায় স্থগিত করলেও পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন, আন্দোলনরত শিক্ষার্থীরা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, পরিবহন নেতারা দফায় দফায় বৈঠক করলেও স্থায়ী সমাধান হয়নি।

বৈঠক শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা, হামলাকারীদের গ্রেফতার ও মামলা দায়ের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এ কারণে আন্দোলন থেকে সরে দাঁড়াবার অনুরোধ জানান তিনি। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান রক্তিম জানান, শিক্ষার্থীদের দেওয়া তিন শর্তে এখনো অটল শিক্ষার্থীরা। তবে শুধু ২১ ফেব্রুয়ারির কারণে অবরোধ আপাতত স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন:
বরিশালে পরিবহন শ্রমিকদের অবরোধ, ২১ রুটে বাস বন্ধ

শিক্ষার্থীদের মূল দাবি ছিল- বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনসহ হামলা জড়িত তিনজনকে গ্রেফতার করা।

অপরদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলায় কোতোয়ালি মডেল থানার পুলিশ শুক্রবার রাতে রূপাতলী বাস টার্মিনাল থেকে সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজ মুন্সী ও এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনিকে গ্রেফতার করে। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শনিবার বেলা ১১টার পর থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা। এতে করে শনিবার বেলা ১১টা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রূপাতলী বাস টার্মিনালের কেউ জড়িত নয়। কারা এসব কাজ করেছে তাও আমরা জানি না। আমরা শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছি। তবে ষড়যন্ত্রমূলক রূপাতলী বাস টার্মিনালের দুই শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মামলায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিকেল সাড়ে ৫টার পর থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews