1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষে ঘটনায় তদন্ত কমিটি

  • আপডেট সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৯৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সংঘর্ষের এ ঘটনায় কমপক্ষে ৫ জন শ্রমিক নিহত হন।

বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জনের মৃত্যুসহ হতাহতের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারকে কমিটির প্রধান করা হয়েছে বলে গতকাল শনিবার বিকেলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১ জন, কলকারখানা পরিদর্শক বিভাগের ১ জন এবং বিদ্যুৎ বিভাগের ১ জনকে প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে।

সকালে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে শ্রমিক প্রতিনিধি, পুলিশ, জেলা প্রশাসন এবং বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫ এতে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার রাশিদুল হক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিকদের দাবি মেনে নেওয়া হবে বলে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৈঠকে নিহত প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে এবং আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে এস আলম গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা ব্যয়ও এস আলমের পক্ষ থেকে দেয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews