1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে মহিউদ্দিন আহমেদ’র ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৭৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বার্তা পরিবেশক, মেহেন্দিগঞ্জ

শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সহচর প্রয়াত সাংসদ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সংগঠন প্রয়াত মহিউদ্দীন আহমেদ’র ১৮তম মৃত্যুবার্ষিকী । গতকাল রোববার জোহরবাদ মহিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন’র আয়োজনে বরিশালে দোয়া ও মিলাদ পড়ানো হয় । সেখানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ আফজালুল করিম, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মুনসুর আহমেদ, প্রায়ত সাংসদ মহিউদ্দীন আহমেদ’র সুযোগ্য সন্তান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব আহমেদ, মেহেন্দিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, কাজীরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আঃ জব্বার খা ও সাধার সম্পাদক জিল্লুর রহমান মিয়া, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ প্রমুখ। এছাড়াও মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও অনুসারীদের আয়োজনে মরহুম মহিউদ্দীন আহমেদ’র আত্নার শান্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় । দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় আ’লীগ’র সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মেম্বার বাচ্চু দেওয়ান, সদস্য আনোয়ার হোসেন’র সার্বিক সহযোগিতায় নতুনহাট জামে মসজিদ, গাজীরহাট জামে মসজিদ, চরবউডুবা হাফেজি মাদরাসা ও মাঝেরচর হাফেজি মাদরাসার প্রায়ত সাংসদ মহিউদ্দীন আহমেদ’র আত্নার শান্তি কামনায় বাদ আসর কোরআনখানী, দোয়া ও মিলাদ পড়ানো হয়। উপস্থিত ছিলেন স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও মুসল্লিরা। অনুরূপ কর্মসূচী পালিত হয় উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যােগে। এদিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া মিলাদ। সেখানে দুই ইউনিয়নের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানান ছাত্রলীগ নেতা রুমান মোল্লা। প্রায়ত সাংসদ মহিউদ্দিন আহমেদ’র নিজ ওয়ার্ডে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার’র আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। চরগোপালপুর ইউনিয়নে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইন্জিনিয়ার তাহেরুল ইসলাম তপুর আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। চরএককরিয়া ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সিহাব আহমেদ আওলাদ’র দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উল্লেখ জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সহচর প্রয়াত সাংসদ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সংগঠক প্রয়াত মহিউদ্দীন আহমেদ’র ২০০৩ সালের এদিনে ইন্তেকাল করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews