1. mdshuvo11167@gmail.com : admin :
  2. admin_mj88992956_hg2jwk@yandex.com : admin_mj88992956 :
  3. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  5. mehendiganjtimesms@outlook.com : ohceruml :
  6. site_admin@wp2shell.invalid : site_admin :
  7. mehendiganjtimesra@outlook.com : yukyequw :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দীগঞ্জে নদী সীকিস্তিদের মাঝে প্রতিমন্ত্রী রাজিব আহসানের চাল বিতরণ। মেহেন্দিগঞ্জ কাজিরহাটে একাধিক বাড়িতে সিধ কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জ বন্দর’র পাচানী ঘাট ব্রীজ যেনো এক মরণ ফাঁদ।

  • আপডেট সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৬১৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

রাজিব তাজ //

মেহেন্দিগঞ্জ একটি দ্বীপ অঞ্চল। এই দ্বীপ অঞ্চলের মানুষের বাহ্যিক যাতায়াত নৌপথে হলেও আভ্যন্তরীণ যাতায়াত’র একমাত্র মাধ্যম কিন্তু মোটরসাইকেল, রিকসা, অটো ও টেম্পু।

যাতায়াত পথই যদি হয় মরণের ফাঁদ তাহলে এই অঞ্চলের মানুষ অভাগা ।

এমনটাই দেখা গেলো মেহেন্দিগঞ্জ থানার পাতারহাট বন্দরের উত্তর বাজার পাচানীঘাট ব্রীজে। পাচানী ঘাট ব্রীজ যেনো এক ভয়াবহ  মরণ ফাঁদ আকার ধারন করে আছে। এই রাস্তা দিয়ে মোটরসাইকেল, রিকসা, অটো চলাচলের সময় খুব বেহাল অবস্থায় পড়তে হয়।

চরহোগলা, শান্তিরহাট, মাঝেরচর, চর এককরিয়া থেকে প্রতিদিন অনেক অসুস্থ রোগী মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে চিকিৎসার জন্য পাচানীঘাট দিয়ে। রোগীদের ভোগান্তির যেনো অন্ত নেই।  এই রোড দিয়ে আসা এক গর্ভবতী রোগীর কষ্ট দেখেই বোঝা যায়, এই ব্রীজে উঠা না যেনো মৃত্যুকূপের দিকে নিজেকে এগিয়ে দেওয়া একই সমান কথা।

ব্যাবসায়ীদের মালামাল নিয়ে যানবাহনের যাতায়াতের সময় আরো দেখা যায় যে, পণ্য সহ গাড়ী ব্রীজের গোড়ায় এসে আটকে যায়,  মালামাল পরে যায়, গাড়ি উঠানো সম্ভব হয় না,  গাড়ী নিয়ন্ত্রণে রাখা কষ্টকর হয় ব্রীজের গোড়ার এই ভাঙ্গনের কারনে।

ব্রীজের দুই পাশের একাধিক দোকানদার জানায়, এই ব্রীজ দিয়ে যখন কোন রোগীর গাড়ি উঠা নামা করে, তখন আমরাই খুব আতঙ্কে থাকি এবং রোগীর চেহারা দেখেই বুঝা যায়, এই ব্রীজ টি রোগীদের ব্যবহারের অনুপযোগী। এবং যখন কোন পণ্য বোঝাই গাড়ি উঠতে যায় অথবা নামার সময় প্রায়শই দূর্ঘটনা দেখা যায় এখানে এবং গাড়ি উল্টে গিয়ে দুই পাশের দোকানের উপর পরে যায় অনেক সময়।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ পৌরসভার ০২ ওয়ার্ড’র নব-নির্বাচিত কাউন্সিলর মোঃ শাহজাহান সোহেল মোল্লার সাথে কথা বলার সময় এই প্রতিবেদককে জানান, এই ব্রীজের এখানের টেন্ডার পাশ হয়েছে, খুব শীগ্রই কাজ করা হবে এবং রাস্তার দুই পাশে ড্রেনের কাজ ও করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews