1. labpoint2017@gmail.com : avan26 :
  2. labpoint2017@gmail.com : avan26 :
  3. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার আধুনিক মেহেন্দিগঞ্জ উপজেলা’র ৩নং চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন যুবদল নেতা ফোরকান আহম্মেদ। মেহেন্দিগঞ্জে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা। ‎ মেহেন্দিগঞ্জে ১৬ বছর আগে জমি বিক্রি করে এখন মিথ্যা মামলা! দিশেহারা কৃষক ইদ্রিস। মেহেন্দিগঞ্জে শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।
সংবাদ শিরনাম :

চরমোনাই সেতুর সংযোগ সড়ক এখন মরন ফাঁদ

  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৫১০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এস এল টি তুহিন:

উদ্বোধনের দুই বছর পার হতে না হতেই বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউপির বিশ্বাসের হাটের ২০০ মিটার গার্ডার সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুর দুইপাশের সংযোগ সড়ক ধসে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে অচিরেই সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার সবগুলো ইউপির চলাচলের জন্য গুরুত্বপূর্ণ সেতুটি এরইমধ্যে একাধিকবার মেরামত করা হয়েছে।চরমোনাই মাহফিল উপলক্ষে লক্ষ লক্ষ লোক এ সেতু দিয়ে যাতায়াত করে । তবে এ বছর আগত মুসুল্লিরা চরম ভোগান্তিতে পরবে যদি মেরামত না করা হয়। প্রতিদিন কমপক্ষে ২০ হাজার মানুষ এ সেতু দিয়ে চলাচল করে। এ কারণে সেতুটি স্থায়ীভাবে মেরামতের জন্য এলজিইডিতে বারবার আবেদন করা হচ্ছে। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এলজিইডি কর্মকর্তাদের দাবি- সেতুটি ও সংযোগ সড়ক নির্মাণের জন্য বরাদ্দ ছিল খুবই কম। বাজেটের মধ্যে কাজ শেষ করায় শতভাগ মান রক্ষা করা সম্ভব হয়নি। সেতুটি মানসম্মতভাবে মেরামতের জন্য তৎপরতা চলছে। জানা গেছে, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি বিশ্বাসের হাট এলাকার পণ্ডিত বাড়ি-পাটনী বাড়ি সড়কের কড়ই তলা নদীর ওপর নির্মাণ করা হয় ২০০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু। ১৯ কোটি ৯১ লাখ ৭০ হাজার ৯১৯ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে কহিনুর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল-৫ আসনের সাবেক এমপি শওকত হোসেন হিরন। এলজিইডির জিবিপি প্রকল্পের আওতায় নির্মিত সেতুটি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সরেজমিনে দেখা গেছে, বর্ষা মৌসুমে সেতু থেকে নেমে আসা বৃষ্টির পানিতে সংযোগ সড়কের নিচের বালু নিচে সরে গেছে। এতে সেতুর দুই পাশের সড়কে সৃষ্টি হয় বড় বড় খানাখন্দের। দীর্ঘদিন মেরামত না করায় সেতুটি ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

চরমোনাই ইউপি চেয়ারম্যান সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের নিউজ জি দেশকে বলেন, এত অল্প সময়ে গুরুত্বপূর্ণ সেতুটির এমন অবস্থা হওয়া দুঃখজনক। জনগণের কথা চিন্তা করে ব্যক্তিগতভাবে সেতু ও সংযোগ সড়ক মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন নিউজ জি দেশকে জানান, ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করা হয়েছে। ঠিকাদার মানসম্মত কাজ না করায় এ অবস্থা হয়েছে। সেতু ও সংযোগ সড়ক মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews