বরিশাল সদর উপজেলা যুবলীগের পক্ষ থেকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী নানান আয়োজনে পালিত
-
আপডেট সময় :
বুধবার, ১১ নভেম্বর, ২০২০
-
৫৮৯
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে শ্রদ্ধা নিবেদনে – বরিশাল সদর উপজেলা আওয়ামী যুবলীগ
গতকাল সকাল ৯ টায় বরিশাল সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দক্ষিণ বাংলার কৃষক কুলের নয়নের মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রায় শতাধিক মটর সাইকেল নিয়ে শোডাউন করে আলোচনা সভায় যোগদান করেন । এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান শাহিন, উপজেলা যুবলীগ নেতা মোঃ রাহাত তালুকদার, শাহীনুল ইসলাম শাহিন সহ উপজেলার ১০ টি ইউনিয়ন যুবলীগের নেতাকর্মী বৃন্দ।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply