1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রমিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৯৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. এস.এম রমিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু হয়েছে। করোনাকালীন সম্ভাব্য রোগীদের নমুনা বরিশালে প্রেরনে ভুয়া যাতায়াত বিল দেখিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাতের অভিযোগে শনিবার থেকে এ তদন্ত শুরু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের কমিটি অভিযোগের তদন্ত করছেন।

ডা. জাহাঙ্গীর আলম শনিবার সন্ধ্যা ৬টায় জানান, তিনি শনিবার দিনভর মেহেন্দিগঞ্জে অবস্থান করে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই ও স্বাক্ষ্য গ্রহন করেছেন। নিরপেক্ষ অবস্থান বজায় রেখে তদন্ত প্রতিবেদন দেবেন বলে আশ্বস্ত করেন।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৫ অক্টোবর ডা. জাহাঙ্গীর আলমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৫ কর্মদিবসের মদ্যে তাদের তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীর নমুনা সংগ্রহের পর বরিশাল নগরীতে প্রেরনের জন্য স্পীডবোট ভাড়া বাবদ প্রতিটি নমুনার বিপরীতে ৫ হাজার টাকা বিল করার অভিযোগ রয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম রমিজ আহমেদের বিরুদ্ধে। এছাড়া মেহেন্দিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান নাদিম ডা. রমিজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রাণালয়ে লিখিত অভিযোগ দেন।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় গত ১৮ অক্টোবর ডা. জাহাঙ্গীর আলমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৫ কর্মদিবসের মদ্যে তাদের তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews