1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

কাশিপুরে মসজিদের ইমামের সবজি ক্ষেত নষ্ট করেছে সন্ত্রাসীরা।।

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫৫৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর কাশিপুর ২৯ নং ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠি নুরুল উলুম জামে মসজিদের ইমামের লিজ নেওয়া জমিতে লাগানো সবজি ক্ষেত নষ্ট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানা পুলিশের কাছে ঘুরতে ঘুরতে হয়রান হয়েও এখন নিরুপায় ভূক্তভোগী। এদিকে থানায় অভিযোগ দিয়ে মামলা না হওয়া এবং কোন প্রতিকার না হওয়ায় সেই কৃষি ক্ষেত নষ্টকারিরা আরো চড়াও হয়ে উঠেছে ক্ষতিগ্রস্থ মওলানা খালিদ সাইফুল্লাহর ওপর। একারনে মসজিদের ইমাম নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়,এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ২৯ নং ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠি রব মাওলানা বাড়ী লাঘোয়া নূরুল উলুম জামে মসজিদের ইমাম মাওলানা খালিদ সাইফুল্লা মসজিদের পাশে দুই একর জমি শামিমের কাছ থেকে বাৎষরিক লিজ নিয়ে ধান ও লাউ গাছসহ সবজি চাষ করেছেন। গেল ৯ অক্টোবর২০২০ইং তারিখ সকালে কাফিলা ও নার্গিস নামের দুই নারীর সাথে ১০/১২ জনের এক দঙ্গল সন্ত্রাসীরা এসে ক্ষেতের সব গুলো লাউগাছ উপড়ে ফেলেছে। সেসময় স্থানীয়রা বাধা দিলে হামলা মামলার হুমকি দিয়ে চলে যায়। ওই দিন সন্ধ্যায় এয়ারপোর্ট থানায় অভিযোগ দিলে ঘটনার ৩দিন পরে ঘটনাস্থলে আশে এস আই গোফরান নামে পুলিশ। সেসময় ঘটনার সত্যতা পাওয়ায় ভূক্তভোগিসহ এলাকাবাসীকে ন্যায় বিচার ও আইনী সহায়তা দেওয়ার আশস্থ করে যান। মসজিদ কমিটির সভাপতি আমির হোসেন জানান,আমাদের মসজিদের ইমামের ফসল যারা নষ্ট করেছে তাদের পরিবারই মসজিদের জমি দান করেছে। কিন্তু কেন তারা প্রায় সময়ই মসজিদের জমি তছরুফ করে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। মসজিদের ইমাম মাও.খালিদ সাইফুল্লাহ জানান,আমার ফসল নষ্ট করেছে থানায় ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি। তবুও কোন প্রতিকার পাইনি। এখন উল্টো কাউনিয়া এলাকার মনির নামে এক লোক আমাকে মারধর করার হুমকি দিচ্ছে। এয়ারপোর্ট থানার এস আই গোফরান জানান, ফসল নষ্ট করার ঘটনা সত্য। তবে স্থানীয়রা মসজিদের ইমাম ও অভিযুক্তদের নিয়ে সমাধান করবে বলে আশ্বস্থ করায় আইনি পদক্ষেপ’র জন্য অপেক্ষা করছি। তবে সমাধানে কেন এত কালক্ষেপণ প্রশ্নে স্থানীয় ও মসজিদের মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রশাসনিকভাবে বিষয়টির দ্রæত সমাধান না হলে এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে বলে সরেজমিনে আভাস মিলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews