1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

এবার পাঁচদিন বয়সী শিশুর করোনা শনাক্ত

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৫১০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দেশে সবচেয়ে কম বয়সী করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে। ওই শিশুর বয়স মাত্র পাঁচদিন। বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবের পরীক্ষায় তার করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নমুনা সংগ্রহের সময় ওই শিশুর বয়স ছিল একদিন।

চমেক সূত্র জানায়, ২৩ মে ওই নারীর করোনাভাইরাস শনাক্ত হয় এবং তখন তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাস নিশ্চিত হওয়ার পর তাকে ২৪ মে সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইদিন দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার সন্তান জন্ম হয়। পরদিন শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের সময় শিশুটির বয়স ছিল একদিন। চারদিন পর বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় শিশুটির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও করোনাবিষয়ক স্বাচিপের বিভাগীয় সমন্বয়ক আ ম ম মিনহাজুর রহমান জানান, শিশুটির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। তবে প্রসূতি ও নবজাতকের অবস্থা এখনও স্থিতিশীল আছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই তরুণী চট্টগ্রাম নগরের খুলশি এলাকায় বসবাস করেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews