1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
হিজলা ১২বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণের আসামি র‍্যাবের হাতে গ্রেফতার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

হিজলা ১২বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণের আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বরিশাল জেলার হিজলা উপজেলায় গত ২০/০৯/ ২০২১ ইং সোমবার বেলা ১২টার দিকে স্কুলে যাওয়ার পথে স্থানীয় বখাটে আতাউল্লাহ মেয়েটিকে তুলে নিয়ে একটি নির্জন পরিত্যক্ত ঘরে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে মেয়েটি ওখান থেকে কোনরকম বাসায় ফিরে অচেতন হয়ে পড়েন তখন মেয়েটির মা মোসাঃ মোরশেদা বেগম বাসায় ছিলেন না। মেয়েটির ছোট খালার মোবাইল ফোনে জানতে পেরে তাৎক্ষণিক বাসায় এসে দেখেন তার মেয়ে ঘরের ভিতরে অচেতন অবস্থায় পড়ে আছে, এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

মা মোরশেদা কোন উপায়ান্তর না দেখে এদিক সেদিক ছুটাছুটি করে ডাক্তারের কাছে শরণাপন্ন হন। তখনও তিনি বুঝতে পারেনি যে তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে মেয়েকে জিজ্ঞেস করলে তখন তার মাকে তার সাথে যা ঘটেছে সে ব্যাপারে অবহিত করেন।

পরে লোকলজ্জায় এবং অপরাধীদের হুমকিতে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার জন্য কাউকে কিছু না বলে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বিকেল পাঁচটার পরে অবস্থা বেগতিক দেখে চেচামেচি শুরু করেন তখন প্রতিবেশীরা শুনে বাড়িতে জড়ো হতে থাকেন।

তখন ঘটনা ধামাচাপা দিতে ব্যর্থ হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত মেয়েটিকে চিকিৎসার জন্য হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। পরদিন সকালে হিজলা থানা প্রশাসনের সহযোগিতায় মেয়েটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। তখন মেয়েটির অবস্থা আরো সংকটাপন্ন হলে ডাক্তার মেয়েটিকে আইসিইউতে স্থানান্তর করেন।

এদিকে এ ঘটনার জানার এক ঘন্টার ভিতরেই হিজলা পুলিশ এলাকায় আসামীকে ধরতে অভিযান অব্যাহত পরিচালনা করেন।

সর্বশেষ ঘটনার তিন দিন পরে গতোক সার্কেল এসপি মতিউর রহমান সরেজমিনে এসে ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করেন।

এ ব্যাপারে ঐ দিন রাতেই হিজলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত আতাউল্লাহকে আসামি করে মামলা দায়ের করেন মেয়েটির মা।পরে আসামীকে ধরতে নড়েচড়ে বসেন হিজলার প্রশাসন কিন্তু তাকে গ্রেফতার করতে ব্যর্থ হন।

পরবর্তীতে আজ বুধবার রাত বারোটার সময় বরিশাল জেলার পার্শ্ববর্তী জেলা শরীয়তপুরের গোসাইরহাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ রেপিড একশন ব্যাটেলিয়ন ৮ এর হাতে ধর্ষনকারী লম্পট আতাউল্লাহ গ্রেপ্তার হন।এ রিপোর্ট লেখা পর্যন্ত হিজলা থানায় এখন পর্যন্ত আসামিকে হস্তান্তর করা হয়নি।

ধর্ষণকারীকে গ্রেপ্তারের খবর শুনে ভুক্তভোগী মেয়েটির আত্মীয়স্বজন ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews