হিজলায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ১২ বছরের কিশোরী ধর্ষণের শিকার।
আপডেট সময় :
সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
৯৭৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার ২নং মেমানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ভাড়ইয়া এলাকায়,সেসিপ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবুল হাওলাদারের মেয়ে মোসাম্মৎ খায়রুন আক্তার প্রতিবেশী করিম মোল্লার বখাটের ছেলে আতাউল্লাহ দ্বারা ধর্ষণের শিকার।
এ ব্যাপারে আহত ভিকটিম সাংবাদিককে বলেন সোমবার ২০/০৯/২০২১ ইং বেলা ১২টার সময় স্কুলে যাওয়ার পথে হঠাৎ আতাউল্লাহ নামের ওই বখাটে আমার পথ গতিরোধ করে । পরে মুখ চেপে নির্জন স্থানে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষন করে,পরে আমার চিৎকার ব্লেডিং দেখে আহত অবস্থায় ফেলে ধর্ষনকারী পালিয়ে যায়। মেয়েটি পরে তার বাড়িতে এসে তার মাকে ব্যাপারটি অবহিত করে ততোক্ষণে রক্তে মেয়েটির জামা কাপড় ভীজে যায়।
ঘটনা ব্যতিক্রম দেখে মেয়ের মা ট্রিপল নাইন এর সহযোগিতায় প্রশাসনের দ্বারস্থ হন। পরে স্থানীয়দের মাধ্যমে স্পীড বোট এর ব্যবস্থা করে দ্রুত হসপিটালে পাঠানো হয়ে।
এ ব্যাপারে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করা মেয়ের নানা কাসেম মাঝী আমাদেরকে মুঠোফোনে বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক তাই ডাক্তার তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরে হিজলা থানার তদন্ত তারেক এবং অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার হাসপাতালে রোগীর খোঁজখবর নেন।
হিজলা থানা এসআই আরিফ আমাদের বলেন এ ধরনের ঘটনা স্পর্শ কাতর মামলা এখনো হয়নি তবে প্রক্রিয়াধীন। কিন্তু ঘটনা আমরা জানর সাথে সাথে থানা থেকে আমাদের পুলিশ টিম ঐএলাকায় গেছে এবং আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা হলে পরবর্তীতে আমরা তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিব।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply