অনলাইন ডেস্ক // কঠোর লকডাউন শিথিলের পর বরিশালে জমে উঠেছে ঈদ বাজার। শহরের দোকানপাট ও বিপণিবিতানে ক্রেতা সমাগম বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হয়েছে। প্রধান সড়ক ও ফুটপাত অতিক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে থাকায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই পথচারীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। চলছে সব ধরনের গণপরিবহণ ও ব্যক্তিগত যান। হঠাৎ যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় রোববার সড়কের মোড়ে মোড়ে ছিল যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদ সামগ্রী কেনাকাটায় করোনার সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল। সরেজমিনে দেখা গেছে, পবিত্র ঈদ উল আযহাকে কেন্দ্র করে নগরীর চকবাজার, গির্জামহল্লা, কাঠপট্টি, পদ্মাবতী, বাজার রোড, ফরিয়াপট্টি, সদর রোডের দোকানপাট ও বিপণিবিতানে ক্রেতা সমাগম ছিল অত্যাধিক। ক্রেতারা সামাজিক দূরত্ব পুরোপুরি অমান্য করে মাস্ক না পরেই ঘুরে বেড়াতে দেখা গেছে। তাদের মধ্যে কারও মাস্ক ছিল পকেটে, থুতনিতে বা হাতে। পাশাপাশি নগরীর গণপরিবহণের অধিকাংশ চালক ও যাত্রীও মানেননি স্বাস্থ্যবিধি। নগরীর সড়কগুলোর ফুটপাত দখল করে অতিক্ষুদ্র ব্যবসায়ীরা হরেক পণ্য বিক্রি করায় ফুটপাত সংকুচিত হয়ে গেছে। এতে করে পথচারীর…
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply