1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শিক্ষক স্বামীর নির্যাতনে শিক্ষিকা স্ত্রী হাসপাতালে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক। মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে পুলিশ সদস্যে মোঃ আলমগীর হোসেন এর রাজকীয় বিদায়। মেহেন্দিগঞ্জে জাতীয় পাটি’র কমিটি বিলুপ্ত করে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান। মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠক। 
সংবাদ শিরনাম :

শিক্ষক স্বামীর নির্যাতনে শিক্ষিকা স্ত্রী হাসপাতালে

  • আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৭০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় শিক্ষিকা স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে বসত ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। একদিন পর আহতের ভাই গুরুত্বর অবস্থায় নির্যাতিতা শিক্ষিকাকে উদ্ধার করলেও তাকে হাসপাতালে ভর্তি করতে বাঁধা প্রদান করা হয়।

ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের বজায়শুলি গ্রামে। রবিবার (১০ এপ্রিল) সকালে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত আবুল হোসেন তালুকদারের মেয়ে এবং মুলাদীর দক্ষিণ বজায়শুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জুবাইদা বেগম জানান, ২০১৪ সালের জানুয়ারি মাসে সামাজিকভাবে মুলাদীর বজায়শুলি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেনের ছেলে এবং কাজিরচর খাসেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মহিনের সাথে তার বিয়ে হয়।

শিক্ষিকা জুবাইদা আরও জানান, সম্প্রতি সময়ে তার স্বামীর পরকীয়ার বিষয়টি তিনি জানতে পেরে একাধিকবার বাঁধা প্রদান করেন। এতে সে (মহিন) ক্ষিপ্ত হয়ে প্রায়ই তাকে মারধর করতো। ইতিপূর্বে দুইবার তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টাও করা হয়েছিলো। সবশেষ গত ৬ এপ্রিল বিকেলে মহিন বাড়ি ফিরলে তার ক্লান্তির বিষয়টি জানতে চাওয়া হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে তাকে (জুবাইদা) অমানুষিক নির্যাতন করে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখেন। এসময় তার (জুবাইদা) কাছ থেকে মোবাইল ফোনও ছিনিয়ে নেয়া হয়। ওইদিন রাত থেকে জুবাইদার মোবাইল ফোন বন্ধ পেয়ে পরেরদিন বিকেলে তার ভাই মহিনের বাড়িতে আসেন।

তারা গুরুত্বর আহত জুবাইদাকে উদ্ধার করে মুলাদী উপজেলা হাসপাতালে ভর্তি করার চেষ্টা করলেও মহিন ও তার স্বজনরা হাসপাতালে ভর্তি হতে বাঁধা প্রদান করেন। পরবর্তীতে জুবাইদাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরকীয়া ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে শিক্ষক শফিকুল ইসলাম মহিন জানান, আমাদের মধ্যে কথার কাটাকাটি হয়েছে। পরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে জুবাইদা হাসপাতালে ভর্তি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews