1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
রাজশাহীতে এস.এ পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় পটকা উদ্ধার। ২ জন গ্রেফতার। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

রাজশাহীতে এস.এ পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় পটকা উদ্ধার। ২ জন গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৫২৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মোঃ মোজাম্মেল হোসেন বাবু //

রাজশাহী মহানগরীতে এস.এ পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় তৈরী পটকা (KING COBRA ELECTRIC CRACKERS) সহ ২ ভাইকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর মোহনপুর থানা দর্শনপাড়ার মোঃ আমরুল হকের ছেলে মোঃ মিলন রানা (২৮) ও মোঃ রায়হান আলী (২৩)।

আরএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের স্বাক্ষরিত আরএমপি’র এক প্রজ্ঞাপনে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২১ উদযাপন উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মহানগর এলাকায় ঈদ-উল-আযহার পূর্বের দিন হতে পরের দিন পর্যন্ত আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ইত্যাদি বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত নিদের্শনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।

এরই ধারাবাহিকতায় বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) জনাব আব্দুল লতিফ শাহ ও এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমান, এসআই উত্তম কুমার সহ সঙ্গীয় অফিসার ফোর্স গত ১৭ জুলাই ২০২১ বিকেল ৫.২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এস. এ পরিবহনে গিয়ে ভৈরব থেকে আসা ১১ টি বস্তায় কি আছে জানতে চাইলে এস.এ পরিবহনের পার্শ্বেল সহকারি মোঃ সাহাদাত (৩৫) জানায়, বস্তা গুলো না খুলে কিছুই বলা যাচ্ছে না।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৭ জুলাই ২০২১ বিকেল হতে আজ ১৮ জুলাই ২০২১ সকাল ০৯.০০ টা পর্যন্ত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি বিশ্লেষনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে মোহনপুর থানার কেশরহাট পৌরসভার দর্শনপাড়া এলাকা হতে আসামী মোঃ মিলন ও মোঃ রায়হানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কুমারপাড়া এস.এ পরিবহন অফিসে নিয়ে এসে তাদের উপস্থিতিতে ১১ টি প্লাষ্টিকের বস্তায় ২,৩৫,৬০০ টাকা মূল্যের ৩,৫৭,০০০ (তিন লক্ষ সাতান্ত হাজার) হাজার পিস ভারতীয় পটকা (KING COBRA ELECTRIC CRACKERS) উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত মালামালের কোন প্রকার বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি এবং গ্রেফতারকৃত আসামীরা সহ পলাতক আসামী মোঃ রায়হান ও অন্যান্য অজ্ঞাতনামা সহযোগীরা একটি সংঘবদ্ধ চোরাকারবারী গ্রুপের সক্রিয় সদস্য।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews