1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
যাত্রী অধিকার " দিবসের আলোচনা সভায় ড. হোসেন জিল্লুর রহমান - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

যাত্রী অধিকার ” দিবসের আলোচনা সভায় ড. হোসেন জিল্লুর রহমান

  • আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

গোষ্ঠীর স্বার্থের কাছে যাত্রী অধিকার জিম্মি হয়ে পড়েছে।

এম মনির চৌধুরী রানা

দেশে এক গোষ্ঠীর স্বার্থের কাছে যাত্রী অধিকার জিম্মি হয়ে পড়েছে বলে মস্তব্য করেছেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, বাসে ন্যায্য ভাড়া নিশ্চিত করা দরকার।

চালক-হেলপার ও কর্মচারীদের দুর্ব্যবহার মুক্ত বাস কাউন্টার ও বাসে যাত্রীসেবা সুনিশ্চিত করা দরকার। গণপরিবহনে নারী যাত্রীর নিরাপত্তার বিষয়টি আরো অবসান হওয়া জরুরি। বাসে উঠা নামায় শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি যৌক্তিক স্থানে পর্যাপ্ত পরিমাণে যাত্রী ছাউনি ও সড়কে আলোক-সজ্জার ব্যবস্থা করা যাত্রী অধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন তিনি।

আজ (১৩ সেপ্টেম্বর) সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ” যাত্রী অধিকার ” দিবস উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত “ যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য বন্ধের কার্যকর পদক্ষেপ চাই ” শীর্ষক আলোচনা সভায় মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

উল্লেখ্য যে, গণপরিবহনে যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতা, সড়কে দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকান্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতিকী দিবস হিসেবে দেশে ৩য় বারের মতো ” যাত্রী অধিকার ” দিবস পালন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়কে বিশৃঙ্খলায় প্রতিদিন ঝরছে অসংখ্য তাজা প্রাণ। যানজটে নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার শ্রম ঘন্টা। পদ্মা সেতু ও মেট্টোরেল দৃশ্যমান হলে ও রাজধানীর বিবর্ণ-রংচটা বাসগুলো সরকারের সব অর্জন ম্লান করে দিচ্ছে। তিনি আরো বলেন, এই সেক্টরের একটি কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী বিশৃঙ্খলা ও অরাজকতা জিইয়ে রেখে পরিবহনে চাঁদাবাজি চালাচ্ছে।

এই গোষ্ঠীর হাতে পরিবহন সেক্টর জিম্মি। তিনি বলেন সারাদেশে পরিবহনে প্রতি মাসে ৩০০ কোটি টাকার ও বেশি চাঁদাবাজি হয়। এসব চাঁদা অতিরিক্ত ভাড়ার অঙ্কে যাত্রীসাধারনের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে নৈরাজ্য ও হয়রানী বাড়ছে, যাত্রী অধিকার ভুলুন্টিত হচ্ছে। এসব অনিয়মের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মানুষের জীবনের অধিকার সবচেয়ে বড় অধিকার, আমাদের পরিবহন সেক্টরে মানুষের কোন অধিকার নেই। তিনি বলেন, কয়েকজন মালিক-শ্রমিক নেতা শত শত কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু জনগণের যাতায়াতে শান্তি ও স্বত্বির কোন ব্যবস্থা হয়নি।

আইনের শাসন এই সেক্টরে সম্পূর্ণ অনুপস্থিত। সড়কে মানুষ বেঘোরে প্রাণ দিচ্ছে। কোন বিচার হয় না। তাই ” যাত্রীদের অধিকার ” আদায়ে আরো বেশি সোচ্চার হতে হবে।

যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য শরীফুজ্জামান শরীফ বলেন, রাজধানীর বাসগুলোতে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে ওয়েবিলে যাত্রীর মাথা গুনে গুনে ভাড়া আদায় মনে করিয়ে দেয় এখানে কোন পরিবহনে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর নেই।
সুতরাং মালিকেরা নিজেরাই আইন তৈরি করছেন। তাদের নিজস্ব নিয়মে পরিবহন চলছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী, যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল, যাত্রী কল্যাণ সমিতির যুগ্ন মহাসচিব এম. মনিরুল হক, আনোয়ার হোসেন, পরিবহন মালিক শামীম রহমান, পরিবহন মালিক গাজী মুসলেম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews