সোমবার (১০মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মেহেন্দিগঞ্জ ইউনিটের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার’র নেতৃত্বে উপজেলা চত্বরে এ মহড়ার আয়োজন করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আহসান হাবিব’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মিরাজ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা সাজাহান মোল্লা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ সেলিম আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান বিপ্লব, সমবায় কর্মকর্তা শেখ মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদি হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে বলেন, দুর্যোগের কারণে প্রতি বছর দেশের বিপুল সংখ্যক জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ নির্মূলের কোনো পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখা সম্ভব।

Leave a Reply