1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মেহেন্দিগঞ্জে জাতির জনকের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে জাতির জনকের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।

  • আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৩৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ মেহেন্দিগঞ্জ উপজেলা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাংলাদেশ পুলিশ মেহেন্দিগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটি, পাতারহাট সরকারি আরসি কলেজ, বাংলাদেশ স্কাউটস্ মেহেন্দিগঞ্জ উপজেলা, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শাহাদাত হোসেন মাসুদ। উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম মাহফুজুল আলম লিটন, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ও সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ। এছাড়াও উপজেলা প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেণ ইউএনও শাহাদাত হোসেন মাসুদ। এদিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান’র উদ্যােগে শোক দিবসে অনুরূপ কর্মসূচী পালন করেন। এর মধ্যে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া মিলাদ উল্লেখযোগ্য। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন ইউনিয়নেও শোক দিবস পালিত হয়। সদর ইউপি পরিষদ কার্যালয়ে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় আলোচনাসভা ও দোয়া মিলাদ’র আয়োজন করেন। এতে চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন। আলীমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম’র উদ্যােগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, দোয়া মিলাদ ও সকল ওয়ার্ডে কাঙ্গালি ভোজ বিতরণ করা হয়। ওই ইউনিয়নের চরমহিষা গ্রামে আ’লীগ নেতা আলাউদ্দিন বেপারীর তত্ত্বাবধানে শোকদিবসে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উলানিয়া দক্ষিণ ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী কাজী আব্দুল হালিম চৌধুরী মিলন’র আয়োজনে অনুরূপ কর্মসূচী পালিত হয়। উলানিয়া উত্তর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লার নেতৃত্বে শোক দিবসে নানা কর্মসমচীর আয়োজন করেন। দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবদুল কাদের বয়াতী, মেম্বার বাচ্চু দেওয়ান, মেম্বার কালু বেপারী, শফিক হাওলাদার’র উদ্যােগে বিভিন্ন ওয়ার্ডে শোক দিবসে আলোচনা সভা, দোয়া মিলাদ ও কাঙ্গালি ভোজ বিতরণ করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মোতালেব জাহাঙ্গীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ফয়সাল রাকিব, যুগ্ম- আহবায়ক জাবেদ হাওলাদার ও আসলামুল হক আসলাম প্রমুখ। জাঙ্গালীয়া ইউনিয়নে চেয়ারম্যান আবদুল কাদের ফরাজির উদ্যােগে সকল ওয়ার্ডে শোক দিবসের অনুরূপ কর্মসূচী পালিত হয়। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকলীগে আহবায়ক প্যানেল মেয়র আব্দুল মোতালেব জাহাঙ্গীরসহ সকল যুগ্ম-আহবায়কের উদ্যােগে নানা কর্মসূচী পালন করার পাশাপাশি দুস্থ ও গরীব ৩শত লোকের মাঝে কাঙ্গালি ভোজ বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews