1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

  • আপডেট সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৬৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেমঃ

মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৩জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, হোসেন আলি শাহ (৮৩), সিরাজ শাহ (৩৫) এবং মাইদুল শাহ (২৮)। আহতদের অভিযোগ ৩নং চরএককরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল রাজ্জাক শাহ এর সাথে তার চাচাতো ভাই মোঃ শহিদ শাহ’র এর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে গত শনিবার সকাল সাড়ে ৯টার সময় উভয় পক্ষের মধ্যে গাছ কাটা নিয়ে কথার কাটাকাটি হয়।

এক পর্যায় আঃ রাজ্জাক’র পক্ষের উপর শহীদ শাহ এর এর নেতৃত্বে দুলাল শাহ, জামাল খান, আলমগীর বেপারি, মফিজ শাহ, শেফালি, রাহিমা, জানু হামলা চালায়। এতে আঃ রাজ্জাক এর পক্ষের হোসেন আলি শাহ (৮৩), সিরাজ শাহ (৩৫) এবং মাইদুল শাহ (২৮) আহত হয়। অপরদিকে শহীদ শাহ এর পক্ষেও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীরা রাজ্জাক শাহ এর বাড়িতে হামলা চালায়।

রাজ্জাক শাহ বলেন, থানা পুলিশের নির্দেশে স্থানীয় শালিসদাররা মাপঝোপ করে আমাকে জমি বুঝিয়ে দেন, ঘটনার দিন আমার জমিতে গাছ কাটতে গেলে তারা অন্যায়ভাবে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। তিনি এই ঘটনার তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবী করছি।
স্থানীয়রা জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে, এ নিয়ে একাধিকবার সালিশ মিমাংসায় বসেন । কিন্তু সালিশ মিমাংসা করেও উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে পারেননি গন্যমান্য ব্যক্তিবর্গ।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে অবগত করেন আহত পক্ষ। অভিযুক্ত শহিদ শাহ জমি বিরোধে মারামারি ঘটনার সত্যতা স্বীকার করেন। মেহেন্দিগঞ্জ থানার ওসি সাংবাদিকদের বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews