1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে আসামীর সাথে আঁতাত করে বাদীর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ স্বাক্ষীর বিরুদ্ধে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে আসামীর সাথে আঁতাত করে বাদীর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ স্বাক্ষীর বিরুদ্ধে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৬৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //

মেহেন্দিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী চরএককরিয়া ইউনিয়নের রামনাথপুর গ্রামের সুজাউদ্দীন মোল্লা। তিনি বলেন, তার পৈত্রিক ওয়ারিশের ১০ শতাংশ সম্পত্তি নিয়ে তিনি প্রতিবেশী জামাল হোসেন বেপারী গংদ্বয়কে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন, এম,পি ৪৪/২০২০ মামলাটি আদালতে চলমান রয়েছে। এবং ওই বিরোধী সম্পত্তির উপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। অভিযোগ গত ১০-১০-২০২১ ইং ওই মামলার ৩নং স্বাক্ষী বাদীর চাচাতো ভাই মিলন মোল্লা বিবাদীদের সাথে আঁতাত করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধী জমি দখলের চেষ্টা করেন।

বাদীর জমি দখলের চেষ্টা করলেন স্বাক্ষী মিলন মোল্লা। স্বার্থান্বেষী চাচাতো ভাই মিলন মোল্লা, বিবাদীদের পারস্পরিক যোগসাজশে ওই জমিতে থাকা দুটি ফলের গাছ কেটে পাকা ভবন নির্মাণের লক্ষে কোমর পরিমানে গাইড ওয়াল তুলেন। এই যেন বেড়ায় ক্ষেত খায়। এ ঘটনায়, ওই দিন অর্থাৎ ১০-১০-২০২১ইং সুজাউদ্দিন মোল্লা মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ এস আই সাহাবউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

ঘটনাটি ঘটে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের লস্করপুরের এছাহাক স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের পশ্চিম পাশ এলাকায়। জানা গেছে, মেহেন্দিগঞ্জের লস্করপুর মৌজার ৩৭ নং এস এ খতিয়ানের ৫২৭, ৩৮৮,৬৭ দাগের ১০ শতাংশ জমি বিরোধী। যার চৌহদ্দি মধো ১০শতাংশ জমি, পূর্বে বাদীর আপন ভাই মোঃ শহীদুল্লার দোকান, পশ্চিমে হাবিবুর রহমানের জমি, দক্ষিণে মসজিদের ওয়াল ও উত্তরে রাস্তা। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। ওই সম্পত্তির দাবিদার বাদী সুজাউদ্দীন মোল্লা গংদ্বয়।

এ নিয়ে ১২-১০-২০২১ ইং বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে নালিশী সম্পত্তি নিয়ে একটি মোকদ্দমা করেন সুজাউদ্দীন মোল্লা। ওই মোকদ্দমায় স্বাক্ষী মিলন মোল্লাকে বিবাদী শ্রেণীভুক্ত করার জন্য আবেদন করা হয়। অভিযোগকারী আরও বলেন, অভিযুক্ত মিলন মোল্লা হলেন, এছাহাক স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের করনিক। তিনি এলাকায় সুধের ব্যবসা করেন, এছাড়াও তিনি, ২০১০ সালে একটি ছিনতাই মামলার ১নং আসামি ছিলেন। এ বিষয়ে মিলন মোল্লা বলেন, ওই সম্পত্তির তিনি ওয়ারিশ সুত্রে মালিক তবে আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারটি তিনি এরিয়ে যান। ছিনতাই মামলার বিষয়ে বলেন, মামলা ছিলো তা সমাধান হয়ে গেছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ওই সম্পত্তি নিয়ে দুইপক্ষের বিবাদের বিষয়টি তার নজরে আছে। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ভবন নির্মাণ করে জমি দখলের অভিযোগের বিষয়ে ক্ষুব্ধ পক্ষ অভিযোগ জানালে তিনি তদন্ত করে দেখবেন । থানার এস আই শাহাবুদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থিতিশীল অবস্থায় উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে এবং কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধায় সাংবাদিকদের কাছে দখলের অভিযোগ করে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন বাদী সুজাউদ্দীন মোল্লা ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews